ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

আ’লীগের ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল বিএনপি: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, মির্জা ফখরুলের স্মরণ থাকা উচিত ২০০৩ সালে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে বিনা কারণে ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু গত ১০ বছরেও বিএনপির ৯০ হাজার নেতাকর্মীকে কারাগারে যেতে হয়েছে এমন কোনো নজির নেই।

এ সময় তিনি প্রশ্ন রাখেন, বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডের নাম করে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, সে সব কর্মকাণ্ডের কি মামলা ও বিচার হবে না?

রোববার বেলা সাড়ে ১১টায় শহরের সৈয়দ মাছ-উদ রুমী কলেজ মাঠ প্রাঙ্গনে অভিভাবক ও সুধি সমাবেশ যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, আপরাধ করলে আইনের আওতায় তার বিচার হবে এটাই স্বাভাবিক। বিএনপি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাহলে তারা আইন নিয়ে কথা বলতেই পারে।

তিনি বলেন, বিএনপির কর্মকাণ্ড দেখে মনে হয় তাদের জন্য এমন একটা রাজত্ব তৈরি করা দরকার, যেটাকে বলা হবে মগের মুল্লুক। যার যা খুশি করে যাবে কেউ কিছু বলতে পারবে না, কেউ কিছু করতে পারবে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে আইন সবার জন্য সমান। অপরাধ যেই করুক সে যত বড় নেতাই হোক তাকে আইনের আওতায় আনতেই হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ অভিভাবক ও সুধিজনরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

আ’লীগের ৯০ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছিল বিএনপি: হানিফ

আপডেট সময় ০৫:৩৯:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮