ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগামী ৫ বছর পুঁজিবাজারের জন্য চ্যালেঞ্জিং: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী পাঁচ বছর পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য চ্যালেঞ্জিং। তবে বাজারকে স্থিতিশীল করতে সরকারের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, সেগুলো অব্যাহত থাকলে বিনিয়োগকারীরা সুবিধা পাবেন। আর এতে ব্যর্থ হলে ফের ঝুঁকি সৃষ্টি হতে পারে।

রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারে সিংহভাগ হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারী। এদের অনেকেরই বিচার-বিশ্লেষণ করে বিনিয়োগের ক্ষমতা নেই। ফলে তারা অনেক সময় ক্ষতির সম্মুখীন হন। তাই বিনিয়োগের শিক্ষাই তাদের সুরক্ষা দিতে পারে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে ১০ বছর ক্ষমতায় থাকায় ব্যক্তিগত ও সরকারি বিনিয়োগ বেড়ে ৩০ শতাংশে দাঁড়িয়েছে।

অর্থমন্ত্রীর মতে, বিনিয়োগের ফলেই অর্থনৈতিক উন্নয়ন হয়। তাই দেশ ও দেশের মানুষের সমৃদ্ধির জন্য বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। শেখ হাসিনার সরকার আরও পাঁচ বছর ক্ষমতায় থাকলে দেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধি লাভ করবে।

তিনি বলেন, কোনো বিনিয়োগকারী কোথায়, কখন, কীভাবে, কী পরিমাণে বিনিয়োগ করবেন, সে সিদ্ধান্ত তার নিজের। বিনিয়োগ সংশ্লিষ্ট ঝুঁকি না বুঝে সঠিক বিনিয়োগ সিদ্ধান্তে ব্যর্থতার কারণে কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হলে তা থেকে সুরক্ষার ব্যবস্থা করা নিয়ন্ত্রক সংস্থা বা সরকারের পক্ষে সম্ভব নয়।

অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারী যদি তার আর্থিক অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থ হন, তবে তার বিনিয়োগ ঝুঁকি আরও বাড়তে পারে। তাই আইনকানুন প্রণয়নের পাশাপাশি যথাযথ নজরদারির মাধ্যমে পুঁজিবাজারে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা উচিত।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগামী ৫ বছর পুঁজিবাজারের জন্য চ্যালেঞ্জিং: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৪:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ৭ অক্টোবর ২০১৮