ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিবকে নিয়ে আশাবাদী আকরাম খান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আঙুলের চোট নিয়েই দলের স্বার্থে এশিয়া কাপ খেলেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই চোটের সঙ্গে যোগ হয়েছে সংক্রমণ। যে কারণে তার আঙুল নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (সিবিসি)।

বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে অস্ট্রেলিয়ায় গেছেন সাকিব। তার আঙুলের অবস্থা নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘সাকিব তো আলোচনা করেই এশিয়া কাপে খেলছিল। কিন্তু মাঝপথে তার হাত দেখে আমরা ভয় পেয়েছিলাম। তারপরও আল্লাহর রহমতে বিপজ্জনক কিছু হয়নি। সাকিবের হাত এই অবস্থায় কেন গেল ফিজিও দেশে ফিরলে সে ব্যাপারে আমরা তার সঙ্গে কথা বলব। ক্রিকেটারদের জন্য যেটা সবচেয়ে ভালো চিকিৎসা সেটাই সাকিবকে দেয়ার চেষ্টা করব আমরা।’

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরপর আসবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই দুই ‍সিরিজে সাকিবকে ছাড়া খেলতে হবে বাংলাদেশ দলকে। শুধু সাকিবই নন, মাশরাফি-মুশফিকসহ বেশকিছু ক্রিকেটার ইনজুরিতে আক্রান্ত।

শনিবার মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমার কাছে মনে হয়, সাকিব ব্যথা নিয়ে যে পারফরম্যান্স করেছে সে একজন ফাইটার। ক্রিকেটে অনেক বড় বড় প্লেয়ার ইনজুরিতে পড়ে খেলা ছেড়ে দিয়েছে কিন্তু মাশরাফি সেটা করেনি। আমার মনে হয় যে সাকিবও ফাইটার, কষ্ট হলেও আশা করছি সে এই পারফরম্যান্সই করবে। ওদেরকে তো ছোটবেলা থেকেই আমি চিনি। মাশরাফি মানসিকভাবে অনেক শক্ত, ইনশাআল্লাহ ওরা আগের জায়গায় ফিরে আসবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিবকে নিয়ে আশাবাদী আকরাম খান

আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮