ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

দেশে ফিরলেন ড. কামাল

অাকাশ জাতীয় ডেস্ক:

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ঢাকায় ফিরেছেন বিশিষ্ট আইনজীবী, গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন। শনিবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন। ড. কামাল হোসেন হাঁটুর চিকিৎসার জন্য প্রথমে ব্যাংকক এবং পরে সেখান থেকে সিঙ্গাপুরে যান।

ড. কামাল হোসেন দেশে ফেরার পর বিকালেই জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং গণফোরাম নেতাদের সঙ্গে তার বেইলি রোডের বাসায় বৈঠক করেন।

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্যসচিব আবম মোস্তফা আমিনসহ নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্য প্রক্রিয়া।

বিকাল ৪টায় এক ঘণ্টার এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. কামাল।

এ প্রসঙ্গে জানতে চাইলে জাতীয় ঐক্য প্রক্রিয়ার শীর্ষ নেতা ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহম্মেদ শনিবার যুগান্তরকে বলেন, ‘ড. কামাল হোসেন দেশে ফিরেছেন। আমরা আলোচনা করে আমাদের পরবর্তী কর্মসূচি ঠিক করব। বৃহত্তর ঐক্য গড়ে তুলব’।

অন্যদিকে মানবন্ধন কর্মসূচি সফল করতে শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

দেশে ফিরলেন ড. কামাল

আপডেট সময় ০৮:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮