ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

‘ধানের শীষ’ ‘সাপের বিষ’: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের উন্নয়নে মানুষ সন্তুষ্ট। আওয়ামী লীগ সরকার দেশে যে পরিমাণ উন্নয়ন করছে তা গত একশ’ বছরেও কেউ দেখেনি। বিএনপি সরকার ক্ষমতায় এলে দেশে উন্নয়ন হবে না। দেশের মানুষ বিএনপিকে চায় না। ‘ধানের শীষ’ এখন ‘সাপের বিষ’।

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় আওয়ামী লীগের গণসংযোগে শুক্রবার এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সপ্তাহব্যাপী আওয়ামী লীগের গণসংযোগের পঞ্চম দিনে গাবতলী বাস টার্মিনাল এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের নেতারা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদের বলেন, ‘এখন লোকে বলে, ‘ধানের শীষ’ ‘সাপের বিষ’। বাংলার মানুষ এই বিষ আর পান করবে না।’

শেখ হাসিনাকে দেশ পরিচালনার রোল মডেল উল্লেখ করে কাদের বলেন, ‘শেখ হাসিনাকে শুধু বাংলাদেশ নয়, অন্যান্য দেশের রাষ্ট্র প্রধানরাও তাদের রোল মডেল হিসেবে দেখেন।’

বিএনপিকে অন্ধকারের দল উল্লেখ করে তিনি বলেন, ‘অন্ধকারের মধ্যে আলোর পথ খুঁজছে অন্ধকারের দল বিএনপি।’

‘বিএনপি ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়ে খারাপ অবস্থা হবে। রক্তের বন্যা বইয়ে দেবে। লাশের পাহাড় বানিয়ে দেবে।’

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি বলেন, ‘নালিশে কাজ হবে না।’

নিজেদের মধ্যে প্রতিপক্ষ না খুঁজতে দলীয় নেতা-কর্মীদের আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি।’

আসন্ন নির্বাচনে ইভিএম চায় আওয়ামী লীগ। এতে কেউ ভোট চুরি করতে পারবে না বলে দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সীমিত আকারে হোক, তবুও জাতীয় নির্বাচনে ইভিএম হোক। যেন কেউ ভোট চুরি করতে না পারে। বাক্স ভরতে না পারে।’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের মনোনয়নের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। বলেন, ‘জনগণের কাছে জনপ্রিয়তায় যারা এগিয়ে থাকবেন, মনোনয়ন তাদেরকেই দেয়া হবে।‘

যারা মনোনয়ন পাবেন না, তাদেরকেও মনোনয়ন পাওয়া প্রার্থীদের সহযোগিতার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে বক্তব্য শেষে সাধারণ মানুষের মধ্যে প্রচারপত্র বিলি করেন ওবায়দুল কাদের। এসময় তার সাথে ছিলেন ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানসহ আওয়ামী লীগের জাতীয় ও তৃণমূলের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

‘ধানের শীষ’ ‘সাপের বিষ’: কাদের

আপডেট সময় ০৪:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮