ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ বদলে যাচ্ছে র‍্যাবের নাম, হচ্ছে এসআইএফ একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল জাপানে ভারি তুষারপাতে ৩০ জনের প্রাণহানি রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার জামায়াত ক্ষমতায় আসলে আবার নতুন করে ফ্যাসিবাদের আবির্ভাব হবে: রিজভী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডায় জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা:স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধর্ম নিয়ে ফুলের বাগানের মতো দেশ সাজাবো ইনশাআল্লাহ: জামায়াত আমির জামায়াত চাঁদা নিলে হাদিয়া, অন্যরা নিলে চাঁদাবাজি : বুলু

বিএনপিকে গণসংযোগে নিষেধ করেছি না কি: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ চালাতে বিএনপিকে নিষেধ করা হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘অক্টোবর সেবা পক্ষ ২০১৮’ উপলক্ষে এক র‌্যালির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন কাদের।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১ অক্টোবর থেকে রাজধানীতে গণসংযোগ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চারটি পৃথক টিমে বিভক্ত হয়ে ঢাকার ওয়ার্ডগুলোতে গণসংযোগ চালাচ্ছে দলটি। এরপর পর্যায়ক্রমে সারা দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচি পালন করবে।

তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগ গণসংযোগের বিষয়ে প্রশ্ন করা হলে কাদের বলেন, ‘বিএনপিকে নির্বাচন নিয়ে গণসংযোগ করতে আমরা মানা করিনি। এ ব্যাপারে বাধাও নেই। আমরাও যেভাবে প্রচারণা চালাচ্ছি তারাও সেভাবে চালাবে। কিন্তু নিজেদের ঘরের ঝামেলা নিয়ে এত ব্যস্ত যে জনসংযোগ চালাতে পারছে না।’

এ সময় চলতি মাসের (অক্টোবর) শেষ দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে বলে জানান সেতুমন্ত্রী।

চলতি বছর ডিসেম্বরে অথবা আগামী বছরের শুরুতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নভেম্বরের প্রথম দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলেও সম্প্রতি ইসি থেকে জানানো হয়েছে। সে অনুযায়ীই নির্বাচনের সব প্রস্তুতি এগিয়ে যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগে কাছাকাছি সময়ে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। সেই হিসেবে অক্টোবরের শেষ দিকে অথবা নভেম্বরের শুরুতে নির্বাচনকালীন সরকার গঠনের সম্ভাবনা রয়েছে। যদিও এই সরকার গঠনের নির্দিষ্ট কোনো সময়ের কথা সংবিধানে উল্লেখ নেই।

ওবায়দুল কাদের বলেন, অক্টোবরের শেষের দিকে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে।

নির্বাচনকালীন সরকারে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর বাইরে কেউ থাকতে পারবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদ সদস্যদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

নানান রঙের পোশাক, ঢাক-ঢোল-বাজনা, ঘোড়ার গাড়ি, ট্রাক, সিংহের প্রতিকৃতি, বাইসাইকেল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আগারগাঁও এর লায়ন্স ভবন পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি করে লায়ন্স ক্লাবস্‌ ইন্টারন্যাশনাল। বেলুন, পায়রা উড়িয়ে উৎসব করে সংগঠনটি। মানিক মিয়া অ্যাভিনিউ’র সামনের রাস্তায় ব্যাডমিন্টনও খেলে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দোয়া করবেন যেন সংসদে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারি: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপিকে গণসংযোগে নিষেধ করেছি না কি: কাদের

আপডেট সময় ০৪:১১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ অক্টোবর ২০১৮