ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

বলিউড তারকা রাখিকে হত্যার হুমকি

আকাশ বিনোদন ডেস্ক: 

বলিউডের জনপ্রিয় তারকা রাখি সাওয়ান্তকে টেলিফোনে হত্যার হুমকি দেয়া হচ্ছে। রাখির অভিযোগ, অনবরত বেজেই চলেছে বাসার টেলিফোন। ফোন তুললেই কানে ভেসে আসছে অকথ্য ভাষায় গালাগাল। আর সঙ্গে প্রাণনাশের হুমকি।

গত মঙ্গলবার সকাল থেকে ফোনে নানা ধরনের হুমকি পাচ্ছেন তিনি। তাতেই তোলপাড় বলিউড। মনে করা হচ্ছে- তনুশ্রী-নানা বিতর্কে মুখ খোলায় রাখির সঙ্গে আজ এমন ঘটনা ঘটছে।

সম্প্রতি তনুশ্রী এক সাক্ষাৎকারে বলেছেন, আমার রিপ্লেসমেন্ট রাখি সাওয়ান্ত। সব থেকে বড় অপমান। অন্তত আরও একটু ক্লাসি কাউকে আনতে পারত। আমার জায়গায় রাখিকে আনার কোনো দরকার ছিল?

এর পরই সাংবাদিক বৈঠক ডাকেন রাখি। যেখানে তনুশ্রীর বিরুদ্ধে সব ক্ষোভ উগরে দেন তিনি। রাখি বলেন, তনুশ্রী দত্ত মাদক সেবন করতেন, তার সব অভিযোগ মিথ্যে।

তনুশ্রীকে উদ্দেশ্য করে রাখি বলেন, ১০ বছর ধরে কি কোমায় ছিল যে মুখ খুলতে পারেনি। এখন এত কথা ফুটছে ওর মুখে? বলিউডে কেউ ওকে কাজ দিচ্ছে না। আমেরিকায় ভিক্ষে করে বেড়াত, সেখান থেকেও তাড়িয়ে দেয়া হয়েছে তনুশ্রীকে। আরও অনেক কেচ্ছাই করেছে; তাই এখানে এসে পাবলিসিটি পাওয়ার চেষ্টা করছে৷ ইংরেজিতে দু-একটা কথা বলল আর সবাই ওটাকে সত্যি মেনে ওকে সমর্থন করছে৷ সেটে তো আমিও ছিলাম, ওখানে তো কেউ নানা পাটেকারের বিরুদ্ধে কথা বলেনি।

এতেই থেমে থাকেননি রাখি। অকথ্য ভাষায় গালাগালও করেছেন তনুশ্রীকে৷ ক্ষোভ প্রকাশ করতে করতেই তিনি বলতে লাগলেন- ও পুরোটাই বানিয়ে অভিযোগ করেছেন। ওর মেকআপ আর্টিস্ট আর হেয়ার ড্রেসার নিজে আমায় বলেছে যে, মাদক নিয়ে অজ্ঞান হয়ে ২-৩ ঘণ্টা ধরে পড়ে আছে। নানা পাটেকার তনুশ্রীর বিরুদ্ধে মামলা করলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওনাকে সমর্থন করে যাব৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

বলিউড তারকা রাখিকে হত্যার হুমকি

আপডেট সময় ০৫:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮