ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

এস ৩০০ মোতায়েন সত্ত্বেও সিরিয়ায় হামলা চলবে: ইসরাইলি মন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার পক্ষ থেকে সিরিয়াকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ সরবরাহ করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান।তিনি প্রকাশ্যে তার ক্ষোভের কথা জানান।

তবে মস্কোর এ পদক্ষেপের ফলে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান চালানো থেকে তেল আবিব বিরত থাকবে না বলে জানান তিনি।

লিবারম্যান বলেন, সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় লতাকিয়া প্রদেশে রাশিয়ার আইএল-২০ গোয়েন্দা বিমান বিধ্বস্ত হওয়ার পেছনে ইসরাইল জড়িত থাকা সত্ত্বেও তেল আবিব ও মস্কোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘আমি বলতে পারি না যে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ফলে আমরা খুশি হয়েছি। এটি এমন একটি ইস্যু যেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ আমাদের সামনে নেই।’

ইসরাইলি মন্ত্রী আরও বলেন, ‘আজকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মস্কোর সঙ্গে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করা। আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভবিষ্যতে যেকোনো বিরোধ ও সংঘর্ষ এড়ানোর জন্য দুই দেশের মধ্যে আরও সহযোগিতা ও হট লাইন বজায় রাখা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

এস ৩০০ মোতায়েন সত্ত্বেও সিরিয়ায় হামলা চলবে: ইসরাইলি মন্ত্রী

আপডেট সময় ১১:৫৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮