ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংস্কৃতি একদিনে গড়ে উঠে না: রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সংস্কৃতি হচ্ছে জীবনের দর্পণ। সংস্কৃতিই ব্যক্তি, জাতি ও দেশের প্রকৃত পরিচয় বহন করে। সংস্কৃতি একদিনে বা হঠাৎ করে গড়ে উঠে না। দিনে দিনে মানুষের ধর্মীয় ও সামাজিক বিশ্বাস এবং আচার-আচরণ, জীবনমান, চিত্ত বিনোদনের উপায় ইত্যাদির ওপর ভিত্তি করে গড়ে উঠে সংস্কৃতি।

রাষ্ট্রপতি বলেন, প্রতিদিন সাধনার দ্বারা সংস্কৃতিকে আয়ত্ত করতে হয়। আমরা যা ভাবি, পছন্দ করি তাই সংস্কৃতি। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বহু পুরনো ও সমৃদ্ধশালী। তাইতো বঙ্গবন্ধু বলেছিলেন, ‘যতদিন বাংলার আকাশ থাকবে, বাতাস থাকবে, ততদিন বাংলার সংস্কৃতি থাকবে।’

রাষ্ট্রপতি বুধবার বিকালে মোক্তারপাড়া মাঠে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব ২০১৮ উদ্বোধনকালে এসব কথা বলেন।

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম দেশি-বিদেশি লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীদের নিয়ে এ উৎসবের আয়োজন করেছে।

রাষ্ট্রপতি আরও বলেন, আজকের আন্তর্জাতিক লোকসংস্কৃতি উৎসব দেশ-বিদেশের লোক গবেষক ও শিল্পীদের মাঝে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এটি এ অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য ও জীবনমান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে। এর আগে তিনি পুরাতন জেলখানায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউভিশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী এবং বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লোক গবেষক ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।

বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক সবুজ কলি সেন, এসডিজির মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, জেলা আওয়ামী লীগ সভাপতি, উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক মতিয়র রহমান খান, দীনেশ চন্দ্র সেনের প্রপৌত্রী দেবকনা সেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান শেলী প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন দেশের লোকসংস্কৃতি শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংস্কৃতি একদিনে গড়ে উঠে না: রাষ্ট্রপতি

আপডেট সময় ১১:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮