ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর নবীর অবমাননায় মৃত্যুদণ্ডের আইন দাবি এমপি হানজালার টিপাইমুখ বাঁধ আমাদের নিজেদের তৈরি দুর্যোগ: স্পিকার বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলার টিকা দেবে যুক্তরাষ্ট্র জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন

হিল্লোলের ভিন্ন আয়োজন

আকাশ বিনোদন ডেস্ক:

ছোট পর্দায় পরিচিত মুখ আদনান ফারুক হিল্লোল। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেন তিনি।

তবে গত ডিসেম্বর থেকে অভিনয়ের পাশাপাশি ভিন্নধর্মী এক কাজ নিয়ে দর্শকের সামনে এসেছেন।

ইউটিউবে ফুড এবং ট্রাভেল নিয়ে কাজ করছেন তিনি। এর জন্য ‘আদনান ফারুক’ নামে ইউটিউবে একটি নিজস্ব চ্যানেল খুলেছেন।

এ চ্যানেল থেকে বিভিন্ন এলাকার খাবার ও ভ্রমণের ওপর ভিডিও আপলোড করছেন। এ প্রসঙ্গে হিল্লোল বলেন, ‘বিভিন্ন ধরনের খাবার ও ভ্রমণ নিয়ে আমার আগ্রহ অনেকদিনের। অভিনয় করলেও সেখানে আমার নিজস্বতা বলে কিছু নেই।

পারিশ্রমিকের বিনিময়ে অভিনয় করি; কিন্তু এমন একটা কাজ করার চিন্তা সবসময়ই আমার মাথায় ঘুরত। তাই গত ডিসেম্বর থেকে এর প্রচারণার কাজ শুরু করেছি। আমার ভক্ত এবং দর্শকদের কাছ থেকে অনেক সাড়া পাচ্ছি।

বাঙালি একটু সুযোগ পেলেই ভ্রমণ এবং খাবারের পেছনে ছোটে। তাদের এ অভ্যাসের কথা মাথায় রেখেই আমি এ নতুন অভিযাত্রা শুরু করেছি। দেশের বেশিরভাগ পর্যটন কেন্দ্র এবং খাবারের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়েছি। নভেম্বরে ভারতের কলকাতা, লক্ষ্মৌ ও দিল্লিতে যাওয়ার ইচ্ছা আছে এ কাজ নিয়ে।

আশা করছি শিগগিরই আরও নতুন কিছু বিষয়ের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেব।’ অন্যদিকে হিল্লোল খণ্ডনাটকের পাশাপাশি বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

হিল্লোলের ভিন্ন আয়োজন

আপডেট সময় ১১:০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮