ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

আন্তর্জাতিক রোমিংয়ে ছাড় দিচ্ছে রবি ও ট্রাভেল বুকিং বিডি

আকাশ আইসিটি ডেস্ক:

বিদেশ ভ্রমণের সময় রোমিং প্যাকেজের উপর ৫০ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন মোবাইল অপারেটর কোম্পানি রবি ও ট্রাভেল বুকিং বাংলাদেশের গ্রাহকরা। বাংলাদেশে প্রথমবারের মত আন্তর্জাতিক রোমিং ব্যবহারের বিলের উপর এ ছাড় দেয়া হচ্ছে।

পর্যটকদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে বাংলাদেশে এই প্রথমবার কোনো টেলিযোগাযোগ কোম্পানি একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে হাত মেলালো। এই অফারের আওতায়, ট্রাভেল বুকিং বিডির সেবা নেয়া পর্যটকরা আন্তর্জাতিক রোমিং সুবিধাসহ রবির একটি কমপ্লিমেন্টারি সংযোগ পাবেন।
এই রোমিং সুবিধার আওতায় ভয়েস কল, এসএমএস এবং আনলিমিটেড ইন্টারনেট ব্যবহারের পৃথক বান্ডল অফার রয়েছে। ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, নেপাল, থাইল্যান্ড, যুক্তরাজ্য, চীন, হংকংসহ ৫৪টি দেশে এ সুবিধা পাওয়া যাবে।

এই অফারের মাধ্যমে বাংলাদেশি পর্যটকরা বিদেশে স্থানীয় সিম কেনার ঝামেলা থেকে মুক্তি পাবেন। যেখানেই যান না কেন রবি সিম ব্যবহারের মাধ্যমে রোমিং নিয়ে দুশ্চিন্তাও থাকবে না।

এ প্রসঙ্গে রবির ভাইস প্রেসিডেন্ট (কাস্টমার লাইফ সাইকেল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস) বিপ্লব মজুমদার বলেন, “গ্রাহকদেরকে সব সময় সংযুক্ত থাকার সুবিধা দেয়াই আমাদের লক্ষ্য। এমনকি দেশের বাইরে গেলেও যেন তারা রোমিং সুবিধার মাধ্যমে একই নাম্বার ব্যবহার করে সহজে যোগাযোগ রাখতে পারেন তার উপর আমরা জোর দেই।”

ট্রাভেল বুকিং বিডি’র প্রতিষ্ঠাতা ও সিইও কাশেফ রহমান বলেন, “বিদেশে ভ্রমণকারীদের যে কয়টি সমস্যার মধ্যে পড়ে তার মধ্যে একটি হলো- সিম কেনার ঝামেলা-হয়রানি। রবির আন্তর্জাতিক রোমিং সুবিধার ব্যবহার করে আমাদের গ্রাহকরা একই নেটওয়ার্কের মাধ্যমে দেশেবিদেশে যোগাযোগ রক্ষা করতে পারবেন। আনন্দ কিংবা ব্যবসায়িক- দুই ধরণের গ্রাহকরাই এ সুবিধা পাবেন।”

ট্রাভেল বুকিং বিডি দেশের একটি নেতৃত্বস্থানীয় ট্রাভেল এজেন্সি। এটি এয়ার টিকেট, হোটেল বুকিং, ভিসা সহায়তা, প্যাকেজ ট্যুর এবং পছন্দমত ট্যুর আয়োজন করে। এ বিষয়ে আরো জানা যাবে রবি (www.robi.com.bd) এবং ট্রাভেল বুকিং বিডির (www.travelbookingbd.com) ওয়েবসাইটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

আন্তর্জাতিক রোমিংয়ে ছাড় দিচ্ছে রবি ও ট্রাভেল বুকিং বিডি

আপডেট সময় ১২:০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ অক্টোবর ২০১৮