ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি গুলিবিদ্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক কারবারি গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম রবিউল ইসলাম ওরফে টিটু। রবিবার রাত পৌনে ৩টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার শিয়ালা গ্রামে এ ঘটনা ঘটে।

মাদক কারবারি টিটু উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কয়েশ উদ্দিন। বছর দুয়েক আগে টিটু এই গ্রামে এসে বাড়ি করে বসবাস শুরু করেন। এর আগে গোদাগাড়ীর ভারতীয় সীমান্ত সংলগ্ন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চামারবাড়ি গ্রামে তার বাড়ি ছিল।

জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার নূরে আলম জানান, রাতে শিয়ালা গ্রামে মাদক কেনাবেচা চলছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখানে অবস্থানরত তিন-চারজন ব্যক্তিকে আত্মসমর্পণের নির্দেশ দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে।

আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। কয়েক মিনিট গুলি বিনিময়ের পর সবাই পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকেন টিটু। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। টিটুর বাম পায়ের হাঁটুতে গুলি লেগেছে। ঘটনার সময় দুই পুলিশ সদস্যও আহত হন। হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তা নূরে আলম আরও জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি এমপি কার্টিজ ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় তিনটি মামলা করা হয়েছে। এসব মামলায় টিটু ছাড়াও অজ্ঞাত তিন-চারজনকে আসামি করা হয়েছে। টিটুর বিরুদ্ধে আগের আরও চারটি মাদকের মামলা আছে বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

রাজশাহীতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি গুলিবিদ্ধ

আপডেট সময় ০৩:০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮