ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাইক টাইসনের নিরাপত্তায় সালমানের দেহরক্ষী

আকাশ বিনোদন ডেস্ক:

বলিউড ভাইজান সালমান খানের দেহরক্ষী শেরাকে চেনেন না এমন ভক্ত আর অনুরাগী খুঁজে পাওয়া দায়। দাবাং খান যেখানে তার দেহরক্ষী শেরাও সেখানে ছায়ার মতো ঘিরে থাকেন। কিন্তু এবার এই দেহরক্ষী অন্য একজনের ছায়াসঙ্গী হয়েছেন।

শেরা এখন কয়েক দিন থাকবেন মাইক টাইসনের দেহরক্ষী হিসেবে। ভারতে সফররত তারকা বক্সার মাইক টাইসনের নিরাপত্তায় নিয়োজিত আছেন শেরা।

ভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার ভারত ভ্রমণে এসেছেন তারকা বক্সার মাইক টাইসন। তার নিরাপত্তা সুনিশ্চিত করতে নিজের ব্যক্তিগত দেহরক্ষী শেরাকে পাঠিয়েছেন ভাইজান।

অবশ্য এবারই প্রথম নয়, মার্কিন পপ তারকা জাস্টিন বিবার যখন ভারতে এসেছিলেন, তখন তার দেহরক্ষী হিসেবে শেরাকে পাঠিয়েছিলেন সালমান খান। মাইক টাইসনের এটাই প্রথম ভারত সফর। তাই তার যেন কোনো অসুবিধা না হয়, সেই দিকটিও শেরাকে দেখতে বলেছেন ভাইজান। এখন বিগ বসের শুটিং-এর কাজে ব্যস্ত রয়েছেন সালমান। ভারতীয় সংবাদমাধ্যমকে শেরা জানিয়েছেন, তিনি সারাক্ষণ মাইক টাইসনের সঙ্গে থাকবেন। ভারত সফরকালে বিভিন্ন অনুষ্ঠান, মল যেখানে মাইক যাবেন, সেখানেই তার ছায়াসঙ্গী হিসেবে থাকবেন তিনি। সূত্র: এবেলা

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাইক টাইসনের নিরাপত্তায় সালমানের দেহরক্ষী

আপডেট সময় ০২:২০:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮