ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৬৪ জেলায় সেবা চালু করলো রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’

আকাশ আইসিটি ডেস্ক:

বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশের রাইড শেয়ারিং সার্ভিস দিন দিন জনপ্রিয় হচ্ছে। যানজট এড়িয়ে কম সময়ে গন্তব্যে পৌঁছাতে শহরবাসী দারস্থ হচ্ছে নানা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাদাতা অ্যাপ্লিকেশনের।

রাইড শেয়ারিং সেবাকে আরও একধাপ এগিয়ে নিতে আন্তঃনগর (ইন্টারসিটি) যাত্রা শুরু করল অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’।

ইজিয়ার দিচ্ছে তাৎক্ষনিক আন্তঃনগর রাইড শেয়ারিং সেবা। এখন পর্যন্ত সব রাইড শেয়ারিং সেবাগুলো শুধুমাত্র বিভাগীয় শহরে পরিচালিত হলেও ইজিয়ার দেশের ৬৪ জেলায় একযোগে তাদের কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবা ছাড়াও সিটি টু সিটি ভ্রমণের জন্য অন-ডিমান্ড রেন্ট-এ-কার সার্ভিস দিচ্ছে ইজিয়ার। এমনকি চাইলে ভ্রমণের আগেই ইজিয়ারের মাধ্যমে রাইড বা বাহন বুকিং দিয়ে রাখতে যাবে।

নতুন এই সেবা নিয়ে ইজিয়ার টেকনোলজিস লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমরা মূলত এই অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবার একটি নতুন ধারা তৈরি করতে চাচ্ছি। যারা রাইড শেয়ারিং অ্যাপ ব্যবহারকারী আছেন তাদের নতুন অভিজ্ঞতা দিতে চাই।

সাধারণ রাইড শেয়ারিং সেবা গ্রহীতারা শুধুমাত্র একটি নির্দিষ্ট গন্ডির ভেতরে এই সেবা পেয়ে অভ্যস্ত তাদের এই গন্ডির বাইরে বের করে নিয়ে যেতে চাই। একই সঙ্গে আমাদের যারা রাইডার বা চালক আছেন তারা যেন তাদের সেবা প্রদানের বিপরীতে সবচেয়ে ভালো বিনিময় পান তাও নিশ্চিত করতে চাই আমরা।

তিনি আরও বলেন, খুব শিগগির ইজিয়ার তার ব্যবহারকারী ও রাইডারদের জন্য আরও কিছু নতুন চমক উপস্থাপন করতে যাচ্ছে, যা ইজিয়ারের ব্যবহারকারীদের আরো বেশি এই অ্যাপভিত্তিক সেবা গ্রহণে উৎসাহিত করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৬৪ জেলায় সেবা চালু করলো রাইড শেয়ারিং অ্যাপ ‘ইজিয়ার’

আপডেট সময় ০১:৫৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮