ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে গুগলের নতুন চাকরির বাজার ‘কর্ম’

আকাশ আইসিটি ডেস্ক:

দেশে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে সার্চ জায়ান্ট গুগলের এরিয়া ১২০ ইনকিউবেটরের পরীক্ষামূলক জব মার্কেটপ্লেস ‘কর্ম’।

২৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কর্ম’ কার্যক্রম শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এরিয়া ১২০ ইনকিউবেটরের প্রোডাক্ট লিডার ও কর্মের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিকি রাসেল জানান, অ্যাপভিত্তিক এই প্লাটফর্মটি মূলত ইনফরমাল চাকরির বাজারে কাজ করবে। মেশিন লার্নিং ব্যবহার করে কাজ করবে এটি। ‘কর্ম’ অ্যাপটি চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার মধ্যে সংযোগ স্থাপন করবে।

বিকি আরও জানান, দেশের অন্যান্য ‘জব লিস্টিং’ থেকে এ প্লাটফর্মটি কিছুটা ভিন্ন।

কারণ এটি নিয়মিত ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে থাকে। বিকি রাসেল বলেন, কর্মের বিশেষ ফিচার হচ্ছে, এটি ইন্টারভিউ উপস্থিতি, সফল নির্বাচন, সনদ প্রদান এবং চাকরিপ্রার্থীর অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে জীবনবৃত্তান্ত (সিভি) তৈরি করে দেয়।

গত বছর থেকে কর্ম পরীক্ষামূলকভাবে প্রাথমিক ব্যবহারকারীদের নিয়ে কাজ করছে। এখন পর্যন্ত ২১ হাজারেরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। কর্মের অ্যাপটি বর্তমানে গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে গুগলের নতুন চাকরির বাজার ‘কর্ম’

আপডেট সময় ০১:১৮:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮