ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আরো একটি পুরস্কারে ভূষিত হলো হুয়াওয়ে পি১০

অাকাশ আইসিটি ডেস্ক:

সম্প্রতি ইউরোপিয়ান ইমেজ অ্যান্ড সাউন্ড অ্যাসোসিয়েশন (ইসা) থেকে দুটি সম্মাননা পেলো হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ (সিবিজি)। অত্যাধুনিক ক্যামেরার জন্য ‘ইআইএসএ স্মার্টফোন ক্যামেরা ২০১৭-২০১৮’ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে হুয়াওয়ে পি১০ স্মার্টফোনটি। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো ইআইএসএ পুরস্কারে ভূষিত হলো হুয়াওয়ের পি সিরিজটি। এছাড়া হুয়াওয়ে ওয়াচ ২ পেয়েছে ‘ইআইএসএ ওয়্যারেবল ডিভাইস ২০১৭-২০১৮’ পুরস্কার।

দৃষ্টি-নন্দন, ক্ষমতাসম্পন্ন ও পুরস্কার পাওয়ার যোগ্য এমন সব ডিভাইস তৈরির পূর্ব অভিজ্ঞতা এবং ডিভাইসে সর্বোচ্চ মান বজায় রাখা ও কার্যকারিতার বিচারে প্রতিশ্রুতির ফলস্বরূপ উক্ত পুরস্কারে ভূষিত হয়েছে হুয়াওয়ে।

কনজ্যুমার ইলেক্ট্রনিক্স নিয়ে ইসার-এর সদস্য যারা মিডিয়াতে প্রতিনিধি হিসেবে কাজ করে তারা সবাই হুয়াওয়ের উন্নতমানের সব ডিভাইসগুলোর ব্যাপারে প্রশংসা করেছে। সর্বপ্রথম ২০১৩ সালে হুয়াওয়ে পি৬ ‘বেস্ট কনজ্যুমার স্মার্টফোন’ ক্যাটাগরিতে পুরস্কৃত হওয়ার পর থেকে টানা চার বছর সেরা হার্ডওয়্যার, দৃষ্টি-নন্দন নকশা ও সহজ ইউজার ইন্টারফেসের কারণে পি সিরিজটি পুরস্কার পেয়েছে।

এ বছর লাইকার সঙ্গে মিলে অসাধারণ ক্যামেরা যুক্ত করায় প্রথমবারের মতো বিশেষভাবে পুরস্কৃত হয়েছে হুয়াওয়ে পি১০। ‘ইসা স্মার্টফোন ক্যামেরা ২০১৭-২০১৮’ ক্যাটাগরিতে উক্ত মডেলটিকে পুরস্কৃত করা হয়েছে। মোবাইল ফটোগ্রাফিকে দৃষ্টি-নন্দন উপায়ে সৃষ্টিশীল করতে পি সিরিজের স্মার্টফোনগুলোতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ক্যামেরা, আর পি ১০-এর ক্যামেরা পূর্বের সব অভিজ্ঞতাকে হার মানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

আরো একটি পুরস্কারে ভূষিত হলো হুয়াওয়ে পি১০

আপডেট সময় ১০:০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭