ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে এমন খবরও আছে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে অংশ নেবে- এমন খবর তার কাছে আছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

কাদের বলেন, আমার বিশ্বাস সবাই নির্বাচনে আসবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর অনেক কিছু ঠিক হয়ে যাবে। যুক্তফ্রন্ট ও ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে, এমন খবরও আমাদের কাছে আছে।

যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার সরকারকে যে আলটিমেটাম দিয়েছিল সে বিষয়ে তিনি বলেন, আন্দোলনের ঊর্মিমালা রাজপথে আছড়ে পড়বে না।

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

সম্প্রতি পাস হওয়া ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সেতুমন্ত্রী বলেন, আইনটির বিধিমালা হওয়ার পর এর অস্পষ্টতা দূর হয়ে যাবে।

আইনটি নিয়ে সাংবাদিকদের ভীত না হতে আহ্বান জানান ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সমালোচকরা আমাদের বড় বন্ধু। সমালোচনা থেকে আমরা নিজেদের সংশোধন করেছি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়া নির্বাচনে আসবে এমন খবরও আছে: কাদের

আপডেট সময় ০৪:৫৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮