ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার জামিন শুনানি ৩ অক্টোবর

অাকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়েছে আদালত। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ৩ অক্টোবর দিন ধার্য করেছে আদালত।

রবিবার হত্যা মামলাটির শুনানিতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে কুমিল্লা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলী আদালতের ভারপ্রাপ্ত বিচারক মুহাম্মদ জালাল উদ্দিন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খালেদার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু। জেলা পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন। গত ২০ সেপ্টেম্বর মামলাটির শুনানির তারিখ ছিল।

অ্যাডভোকেট কাইমুল হক রিংকু বলেন, ‘বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত পুণরায় অক্টোবর মাসের ৩তারিখ ধার্য করেছেন।’

‘আমরা আদালতের চাহিদা অনুযায়ী সমস্ত কাগজ আজকে দিয়েছি। এই মামলায় খালেদা জিয়ার নাম এফআইআরেও ছিলনা। রাজনৈতিক হয়রানির জন্য রাষ্ট্রপক্ষ বার বার অধিকতর শুনানির আবেদন করছে।’

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা।

এতে আটযাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে হুকুমের আসামি করা হয়।

৭৭আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার জামিন শুনানি ৩ অক্টোবর

আপডেট সময় ০৪:৪৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮