ঢাকা ১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

অাকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় আসতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। রবিবার বেলা দুইটা থেকে সভার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার আগে থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন বিএনপি ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খণ্ড খণ্ড ভাবে জড়ো হয়ে নানা স্লোগান দিচ্ছেন তারা। তাদের অনেকের হাতে দেখা যাচ্ছে নানা রঙ-বেরঙের ও স্লোগান লেখা ব্যানার-ফেস্টুন-প্ল্যাকার্ড।

কারাবন্দি দলের চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই জনসভা করছে বিএনপি।

জনসভাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে বিপুল সংখ্যক পুলিশসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শাহবাগ, মৎস্যভবন মোড়সহ উদ্যানের আশপাশে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে পুলিশ অবস্থান নিয়েছে।

জনসভা থেকে নেতাকর্মীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বিএনপির শীর্ষ নেতারা।

গত ২৭ সেপ্টেম্বর এই সমাবেশ করার জন্য অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু ২৮ সেপ্টেম্বর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচির কথা জানিয়ে সমাবেশ পেছানোর অনুরোধ করে পুলিশ। পরে বিএনপি সমাবেশ পিছিয়ে ২৯ সেপ্টেম্বর অনুমতি চায়।

কিন্তু একই দিন রাজধানীতে ১৪ দলের কর্মীসভা থাকায় পুলিশের অনুমতি মেলেনি। অবশেষে ২২ শর্তে সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি পায় দলটি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আপডেট সময় ১২:৩৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮