ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকের ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকড, বাংলাদেশও আক্রান্ত: ক্রাফ

আকাশ আইসিটি ডেস্ক: 

ফেসবুকের প্রায় পাঁচ কোটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। প্রোফাইলের ‘ভিউ অ্যাজ’ ফিচারের মাধ্যমে এসব অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি ফেসবুকের।

আক্রান্ত পাঁচ কোটি অ্যাকাউন্টের মধ্যে বাংলাদেশেরও অনেক অ্যাকাউন্ট আছে বলে দাবি করেছে ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্রাফ)।

এছাড়া বাংলাদেশ থেকে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও জানিয়েছেন তাদের অ্যাকাউন্ট বারবার লগ-আউট হয়ে যাচ্ছিল।

ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, অ্যাকাউন্ট হ্যাকের প্রথম পর্যায়েই এটির তদন্তের কাজ শুরু হয়েছে।

এর আগেই অবশ্য সোশ্যাল সাইটটি স্বীকার করেছে যে, নির্দিষ্ট মানুষটির কাছে নির্দিষ্ট বিজ্ঞাপন পৌঁছে দেয়ার কাজে বরাবর গ্রাহকের দেয়া ফোন নম্বরই ব্যবহার করে এসেছে তারা।

ফেসবুকের এক মুখপাত্র অবশ্য বলেছেন, ব্যক্তিগত পছন্দমাফিক আমরা গ্রাহকদের পরিষেবা দিতে চাই। বিজ্ঞাপনও একটা বড় অংশ।

এদিকে সম্প্রতি আমেরিকার দুটি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন গবেষক দাবি করেন, গ্রাহকের কোনো পরিচয় বা তথ্যই আর ব্যক্তিগত নেই। সবটাই বেহাত হয়ে গেছে।

ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশনের (ক্রাফ) মহাসচিব মিনহার মহসিন যুগান্তরকে বলেন, কয়েকদিন ধরেই আমাদের কাছে অস্বাভাবিক মাত্রায় অ্যাকাউন্ট হ্যাক হওয়ার তথ্য আসছিল।

অনেক সেলেব্রিটির ব্লু ব্যাজ ভেরিফাইড আইডিও এর মধ্যে ছিল।

তিনি বলেন, আমরা পরে যেটা দেখতে পাই ট্রাস্টেড কন্টাক্টস ব্রেক হচ্ছে অনেক। আমরা ভিক্টিমদের সাজেশন দেই যেন ট্রাস্টেড কন্টাক্টসে পরিবারের কাউকে না দিয়ে এমন কাউকে দিতে যেন হ্যাকার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে বুঝতে না পারে।

মিনহার মহসিন বলছেন, এটা খুবই স্বাভাবিক যে আমি আমার পরিবারের কাউকে ট্রাস্টেড কন্টাক্টস হিসেবেই রাখবো। সেই আইডিগুলো হ্যাকার ডিজেবল করে দিলেই আইডি ভালনারেবল হয়ে যায়।

এই পন্থা অবলম্বন করার পরে তাদের কারও আইডি আর হ্যাক হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকের ৫ কোটি অ্যাকাউন্ট হ্যাকড, বাংলাদেশও আক্রান্ত: ক্রাফ

আপডেট সময় ০১:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮