ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডস বাংলাদেশ জিতেছে জেমসক্লিপ

আকাশ আইসিটি ডেস্ক:

দেশের সবচেয়ে দ্রুতবর্ধনশীল বিজনেস টু বিজনেস (বিটুবি) ই-কমার্স প্লাটফর্ম জেমসক্লিপ লোকাল নমিনি হিসেবে ব্যবসা ও বাণিজ্য ক্যাটাগরিতে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডস বাংলাদেশ ২০১৮ পুরস্কার জিতেছে।

অংশগ্রহণকারী দেশগুলো থেকে স্থানীয় মনোনীতরা ঘানাতে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে এবং ‘গ্লোবাল চ্যাম্পিয়ন’ শিরোপার জন্য লড়বে।

বৃহস্পতিবার সংস্থাটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এসব তথ্য জানা গেছে।

ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় ব্যবস্থাপকদের ভোগান্তি কমিয়ে ও সময় বাঁচিয়ে জেমসক্লিপ সেরামানের পণ্য সরবরাহ করে থাকে। ইজেনারেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ও মাত্র এক বছরের পুরাতন এই বিটুবি সাইটটি এর অনন্য ব্যবসায়িক প্রস্তাবনা ও বাজার প্রভাবের মাধ্যমে ইতিমধ্যেই নজর কেড়েছে। গতবছর প্রতিষ্ঠানটি স্টার্টআপ অব দ্য ইয়ার ক্যাটাগরিতে সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করে।

গত রোববার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর সভাপতি সৈয়দ আলমাস কবীর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের ইনভেস্টমেন্ট অ্যাডভাইজর ফর স্টার্টআপ বাংলাদেশ টিনা জাবিন এই পুরস্কার তুলে দেন। জেমসক্লিপের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মনোয়ার হোসেন খান; বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আহনাফ মহসিন ও অপারেশন বিভাগের সহকারী ব্যবস্থাপক প্রদীপ বিশ্বাস।

জেমসক্লিপের ব্যবস্থাপনা পরিচালক রোমি এফ আহসান বলেন, এই পুরস্কার জেমসক্লিপকে উদ্ভাবন, প্রযুক্তিগত প্রসার, স্বচ্ছতা এবং ব্যয় হ্রাসের মাধ্যমে বাংলাদেশের ক্রয় খাতকে পাল্টে দিতে ও ডিজিটালাইজড করতে অনুপ্রাণিত করবে।

জেমসক্লিপের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন খান এই অর্জনে তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমরা এই মনোনয়ন পেয়ে খুবই আনন্দিত। এই চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের প্রথম প্রকিউরমেন্ট ট্র্যাকিং ও সহজে পুনরায় অর্ডার করার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জেমসক্লিপকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচিতি দিল।

ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডস একটি সম্মানজনক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত পুরস্কার যা জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটির (ডব্লিউএসআইএস) ফ্রেমওয়ার্কের অধীনে প্রতিষ্ঠা হয় এবং ডব্লিউএসআইএস প্লান অব অ্যাকশনে পরিচালিত হয়। ইউনেস্কো ও ইউনিডোকে সহায়তা দানকারী এই প্রতিযোগিতাটির আয়োজক অস্ট্রিয়ার ইন্টারন্যাশনাল সেন্টার ফর নিউ মিডিয়া (আইসিএনএম)।

বাংলাদেশের সেরা ডিজিটাল কনটেন্ট ডেভেলপার ও উদ্ভাবনী অ্যাপ্লিকেশন নির্বাচন ও প্রচার এবং তাদের ব্যবসাকে আন্তর্জাতিকভাবে ডব্লিউএসএ গ্লোবাল কংগ্রেসে তুলে ধরার সুযোগ দিতে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০১৮ আয়োজন করা হয়। স্টার্টআপ বাংলাদেশ এবং বেসিসের সহযোগিতায় এই আয়োজনটি করেছে এমসিসি লিমিটেড।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ডস বাংলাদেশ জিতেছে জেমসক্লিপ

আপডেট সময় ১০:২৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮