ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল টেলিপ্যাব

আকাশ বিনোদন ডেস্ক:

গত কয়েক বছর ধরে বিভিন্ন টিভি চ্যানেলে যেসব ধারাবাহিক, খণ্ড নাটক এবং টেলিফিল্ম প্রচার হয়েছে, সেসবের লগ্নীকৃত টাকা এখনও ফেরত পাননি সংশ্লিষ্ট প্রযোজকরা। বকেয়া টাকা নিয়ে অনেক নির্মাতা ও প্রযোজকদের সঙ্গে এ পর্যন্ত বেশ কিছু টিভি চ্যানেলের নানা তিক্ততার জন্ম হয়েছে। দফায় দফায় চিঠি চালাচালি ও মিটিং করেও কোনো সুরাহা হয়নি। অনেকে বাধ্য হয়ে নাটক ও অনুষ্ঠান প্রচার বন্ধ করে দিয়েছেন।

এতকিছু করে প্রযোজকরা এখন ক্লান্ত। সংকটময় এ পরিস্থিতিতে জমে থাকা বকেয়া টাকা আদায়ে মাঠে নেমেছে প্রযোজকদের সংগঠন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব)। যেটির নেতৃত্ব দিচ্ছেন সংগঠনটির সভাপতি মামুনুর রশীদ ও সাধারণ সম্পাদক ইরেশ যাকের।

বৃহস্পতিবার বকেয়া টাকা আদায়ের দাবিতে তারা একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে চ্যানেলগুলোর বিরুদ্ধে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন অব বাংলাদেশ। এছাড়াও তারা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপও কামনা করেছেন।

সংগঠনের সভাপতি মামুনুর রশিদ বলেন, ‌‘বকেয়া টাকা বিষয়ে সাত দিনের ভেতরে কোনো সঠিক ফয়সালা চ্যানেল কর্তৃপক্ষ না করলে কঠোর পদক্ষেপ ঘোষনা করা হবে।’ ইরেশ জাকের বলেন, ‘বকেয়া পরিশোধ না করলে বিশেষ করে একুশে টিভির নাটক সরবরাহ বন্ধ করে দেব। একুশে টিভির সামনে আমরা মানববন্ধন করব। কারণ এই চ্যানেলের বকেয়া রয়েছে বেশি।’

বক্তব্যে ভুক্তভোগী প্রযোজকরা জানান, চুক্তি মোতাবেক একুশে টেলিভিশন তাদেরকে টাকা পরিশোধ করেনি। বরং টাকা চাইতে গেলে তাদেরকে উল্টো বিভিন্ন প্রকার হয়রানিসহ বিভিন্ন ধরনের হুমকি দেয়া হয়। যার যথেষ্ট প্রমাণাদি সংরক্ষিত আছে বলে দাবী করেন তারা।

এদিকে প্রোগ্রাম প্রডিউসার এসোসিয়েশন একুশে টেলিভিশন কর্তৃপক্ষকে দ্রুত সময়ের মধ্যে সব সমস্যার সমাধান করতে অনুরোধ করেছে।অন্যথায় কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এছাড়াও অন্যান্য যেসব চ্যানেল টাকা বকেয়া রেখেছে, তাদেরও বকেয়া পরিশোধ করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

বকেয়া আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইল টেলিপ্যাব

আপডেট সময় ০৪:১১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮