ঢাকা ১২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাদু দেখাবেন সজল, সঙ্গী মম

আকাশ বিনোদন ডেস্ক:

রাফি একজন সাধারণ ম্যাজিশিয়ান। স্বপ্ন দেখে, একদিন সে বড় ম্যাজিশিয়ান হবে। তার মতে, জীবনটাকে জটিল করে দেখার কিছু নেই। ব্যর্থতাও উৎযাপনের একটি বিষয়। অন্যদিকে পুতুল সংসারের দায়িত্ববান মেয়ে। রাফির আপত্তি আছে জেনেও সে তাকে ভালোবাসে। প্রতিদিন রাফির শার্টের পকেটে চিরকুট লুকিয়ে রেখে সে আনন্দ পায়।

কিন্তু রাফির পছন্দ সমাজের বনেদী পরিবারের মেয়ে মডেল শার্লিকে। যে কিনা রাফির দেয়া উপহার প্রত্যাখ্যান করে। হঠাৎই রাফির জীবনের মোড় ঘোরে। জীবনে প্রথম বারের মত সে মঞ্চে জাদু দেখানোর প্রস্তাব পায়। তার জন্য দরকার একজন মডেলের। রাফির সাগরেদ রবি সেই মডেল হিসেবে পুতুলের নাম প্রস্তাব করে।

এক্ষেত্রেও ঘোর আপত্তি রাফির। সে চায় তার মঞ্চের মডেল হবে শার্লি। উচ্চ পারিশ্রমিকের বিনিময়ে শার্লি মডেল হতে রাজি হয়। কিন্তু নির্ধারিত সময়ে পারিশ্রমিকের অগ্রিম টাকার সম্পূর্ণ না পাওয়ায় রাফির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শার্লি। বড় ধাক্কা খায় রাফি। ঠিক তখনই নাটকীয় ভাবে মঞ্চে হাজির হয় পুতুল। রাফি পুতুলকে ম্যাজিশিয়ানদের ম্যাজিশিয়ান বলে আখ্যা দেয়।

এত সুন্দর গল্পটি বাস্তবের কোনো ঘটনা নয়। হৃদয় ছুঁয়ে যাওয়া এই কাহিনিটি লিখেছেন মাহমুদ দিদার। সেটিকে নাট্যরূপ দিয়েছেন লিপি নাইচ। নাম রেখেছেন ‘হৃদয় ঘটিত’। যেখানে ম্যাজিশিয়ান রাফি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় নাট্য অভিনেতা আব্দুন নূর সজলকে। পুতুল চরিত্রে রয়েছেন আরেক জনপ্রিয় তারকা জাকিয়া বারী মম। অন্যদিকে শার্লি চরিত্রে আছেন প্রিয়াংকা জামান।

নাটকটির বিষয়বস্তু সম্পর্কে নির্মাতা লিপি আইচ বলেন, ‘আমরা সব সময় চাকচিক্যের প্রতি আকৃষ্ট হই। তার পেছনেই ছুটে বেড়াই। কিন্তু অতি সাধারণের ভেতরেও যে অসাধারণ কিছু লুকিয়ে থাকতে পারে তা আমরা বুঝতে পারি না। এখানে তেমন একটি ভাবনাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করি, নাটকটি দর্শকদের ভালো লাগবে।’

টিএস নূর প্রোডাকশনের প্রযোজনায় ‘হৃদয় ঘটিত’ নাটকটির শুটিং হয় গত জুলাই মাসে। একটু দেরিতে হলেও সেটি আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। ২৮ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৯টায় নাটকটি আরটিভিতে প্রচারিত হবে। যেখানে ম্যাজিক দেখাবেন সজল এবং সঙ্গে থাকবেন মম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাদু দেখাবেন সজল, সঙ্গী মম

আপডেট সময় ০৩:৪০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮