ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিভির পর্দায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

আকাশ বিনোদন ডেস্ক:

এটিএন বাংলার পর্দায় বুধবার থেকে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮। এর আগে গত ১৬ সেপ্টেম্বর থেকে এফডিসিতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয় এবারের ইভেন্ট।

অন্তর শোবিজের আয়োজনে এফডিসিতে মনোরম সেট তৈরি করে হয়েছে সুন্দরী বাছাই পর্ব। ইতোমধ্যে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে অডিশন, সিলেকশন, পারফরম্যান্সসহ বিভিন্ন রাউন্ডে ধাপে ধাপে বাছাই প্রক্রিয়া শেষে সেরা সুন্দরী হিসেবে ১০ জনকে বাছাই করেছেন বিচারকরা।

গুলশান ২ এর নবনির্মিত পাঁচ তারকা হোটেল রয়্যাল প্যারাডাইসে সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে চলছে গ্রুমিং পার্ব। এ সেরা ১০ প্রতিযোগীকে নিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শন হল থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

পুরো বাছাই আয়োজন ডিজে সনিকা ও আরজে নিরবের উপস্থাপনায় বুধবার থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে। প্রচারের সময় রাত ৯টা থেকে ১০ টা প্রতিদিন। সেরা দশজন বাছাইয়ের পর্বটিও দেখা যাবে এ আয়োজনের অংশ হিসেবে।

অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘সেপ্টেম্বরের মধ্যেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাম পাঠাতে হয়। আর এবার সব প্রস্তুতি দারুন। বিশ্বসেরার মুকুটের জন্য আমরাও অপেক্ষা করছি।’

এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রেজেন্ট করছে ডায়মন্ড ওয়ার্ল্ড। পাওয়ারড বাই স্পন্সর প্রেমস্ কালেকশন এবং কো পাওয়ার্ড বাই স্টেপ ফুটওয়্যার। ব্রডকাস্টিং পার্টনার এটিএন বাংলা, টিভি নিউজ পার্টনার একাত্তর টিভি, হসপিটালিটি পার্টনার রয়্যাল প্যারাডাইস হোটেল, অনলাইন পার্টনার জাগোনিউজ২৪ এবং এফএম পার্টনার জাগো এফএম ৯৪.৪।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টিভির পর্দায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’

আপডেট সময় ০৬:৩২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ সেপ্টেম্বর ২০১৮