ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারিনা-সানির নতুন চমক

আকাশ বিনোদন ডেস্ক: 

দর্শকদের সামনে নতুন চমক নিয়ে আসছেন বলিউড জনপ্রিয় দু্ই অভিনেত্রী কারিনা কাপুর খান ও সানি লিওন। রেডিও জকি হিসেবে খুব শিগগির অভিষেক হতে যাচ্ছে কারিনার । আর এ অভিনেত্রীর অনুষ্ঠানের প্রথম অতিথি থাকছেন সানি লিওন। এ তথ্য জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এর আগে গত সোমবার মুম্বাইয়ের সুবুরবানের একটি স্টুডিওতে অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন কারিনা ও সানি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুর ২টার সময় রেকর্ডিং শুরু হয় এবং তা পরবর্তী দেড় ঘণ্টা চলে। এ সময় তারা সিনেমা, সন্তানসহ নানা বিষয়ে কথা বলেন। বেশ কিছু দিন ধরে রেডিও জকি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কারিনা। প্রথম পর্বটি তিনি কোনো ঝামেলা ছাড়াই শেষ করেছেন।

কয়েক দিন আগে রেডিও জকি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন কারিনা কাপুর। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। ইতিমধ্যে রেডিও জকি হিসেবে নাম লিখিয়েছেন নির্মাতা করন জোহর। তার শো বেশ জনপ্রিয়তাও পেয়েছে। করনের শো যে এফএম চ্যানেলে প্রচারিত হয় সেটিতেই শো শুরু করছেন কারিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কারিনা-সানির নতুন চমক

আপডেট সময় ১১:০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮