ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

ভোটে গোলযোগ করলে হাত-পা ভেঙে দেয়ার নির্দেশ নানকের

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে কোনো অশুভ শক্তি নৈরাজ্য করলে তাদের হাত-পা ভেঙে দিতে দলীয় নেতোকর্মীদের নির্দেশ দিয়েছেন জাহাঙ্গীর কবির নানক।

মঙ্গলবার দুপরে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত টেকসই ‘গণতন্ত্র ও উন্নয়ন শীর্ষক’ তৃণমূল কর্মী সম্মেলনে যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ।

নানক বলেন, ‘ঐক্যের নামে কিছু মুখ চেনা অশুভ শক্তি মাঠে নামার চেষ্টা করছে। তারা আন্দোলনে পরাজিত হয়, নির্বাচনের মাঠে পরাজিত হয়। তাদের জামানত বাজেয়াপ্ত হয়। এরা সবসময় মুক্তিযদ্ধের পক্ষের শক্তিকে ভয় পায়। এদের পেছনে কারা আছে তা আমরা জানি।’
‘ভোটে জামানত বাজেয়াপ্ত হওয়া ড. কামাল হোসেন, দলছুট মাহমুদুর রহমান মান্না, বদরুদ্দোজা চৌধুরী ও জাফরুল্লাহ চৌধুরীরা এক হয়েছেন জামায়াত-বিএনপি সাথে। তারা চাইছে আগামীতে দেশে কোনো নির্বাচন না হয়, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় যেতে না পারে।’

বিএনপি-জামায়াতের অতীতের কর্মকাণ্ড তুলে ধরেন নানক। বলেন, ওরা গণতন্ত্রের শত্রু, মানবতার শত্রু, ধর্মের শত্রু, কৃষক ও শ্রমিকের শত্রু।

এসময় যারা সৎ ও যোগ্য ব্যক্তি তাদেরকেই নির্বাচনে দল মনোনয়ন দেবে উল্লেখ করে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থেকে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকায় ভোট চান রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগই ইসলামকে সুসংহত করেছে। কওমি মাদ্রাসার ছাত্ররা তাদের সনদের কোনো মূল্য পাচ্ছিল না। সেখানে আওয়ামী সরকারই সংসদে কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়ে বিল পাশ করেছে। যা যুগান্তকারী।’

‘শুধু তাই নয় সারা দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।অথচ বিএনপি নেতারা এই মসজিদ নির্মাণের বিরোধিতা করে আসছে।’

চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলামের ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়াসহ বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

ভোটে গোলযোগ করলে হাত-পা ভেঙে দেয়ার নির্দেশ নানকের

আপডেট সময় ০৫:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮