ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে মোবাইল সংযোগ ১৫ কোটি ৪১ লাখ

আকাশ আইসিটি ডেস্ক:

দেশে মোবাইল সংযোগ এখন ১৫ কোটি ৪১ লাখ ৭৯ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের আগস্ট মাসের হিসাবে এ তথ্য উঠে আসে।

বিটিআরসি প্রতি মাসেই সক্রিয় মোবাইল সিম সংযোগ এবং ইন্টারনেট সংযোগের হিসাব প্রকাশ করে। যেখানে সর্বশেষ ৯০ দিনের মধ্যে কোনো সিম একবার সক্রিয় হলেই সেটাকে সক্রিয় সংযোগের হিসাবে ধরা হয়।

মোবাইল সংযোগের পাশাপাশি দেশে এখন ৯ কোটি ৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে বলে জানায় বিটিআরসি। এর মধ্যে সক্রিয় সংযোগ বিবেচনায় শীর্ষ অপারেটর গ্রামীণফোনের রয়েছে সাত কোটি সাত লাখ।

রবি আজিয়াটা লিমিটেড চার কোটি ৬১ লাখ সংযোগ নিয়ে রয়েছে দ্বিতীয় অবস্থানে।

বাংলালিংক তিন কোটি ৩৪ লাখ সংযোগ নিয়ে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে থাকা সরকারি মোবাইল অপারেটর টেলিটকের রয়েছে ৩৮ লাখ ৭৩ হাজার সংযোগ। গত মার্চে দেশে সক্রিয় মোবাইল সংযোগ ১৫ কোটির মাইলফলক অতিক্রম করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে মোবাইল সংযোগ ১৫ কোটি ৪১ লাখ

আপডেট সময় ০৩:২১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮