ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ৮ উপায়

আকাশ আইসিটি ডেস্ক:

দেশে ও দেশের বাইরে যোগাযোগের জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফেসবুক । পরিবার, বন্ধুবান্ধবসহ বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগের জন্য, বিশেষ করে যারা দেশের বাইরে অবস্থান করেন, তাদের জন্য ফেসবুকে যোগাযোগের বিকল্প নেই।

তবে ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে নারী ও পুরুষ সবাইকে সচেতন হতে হবে। সামান্য অসাবধানতার কারণে যে কোনো মুহূর্তে হ্যাক হতে পারে আপনার ফেসবুক। ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনা।

আসুন জেনে নেই ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার উপায়।

ফেসবুকে লগ ইন

ইউজার নেম ও পাসওয়ার্ড টাইপ করুন৷ তবে কখনোই ‘কিপ মি লগড ইন’ বক্স চেক করবেন না৷ এটা করলে আপনার অ্যাকাউন্ট বেহাত হওয়ার ঝুঁকি বাড়বে৷ শুধু নিজের কম্পিউটারেই এই বক্সে হাত দেয়া যেতে পারে৷

পাবলিক প্লেসে লগ ইন নয়

ঘুরতে বেরিয়ে বন্ধুদের মনে হতে পারে আস্থা করার মতো এবং আপনি পাবলিক প্লেসে যথাযথ নিরাপত্তা পদক্ষেপ ছাড়াই ফেসবুকে লগ ইন করলেন৷ এটাও আপনাকে গুরুতর সমস্যায় ফেলতে পারে৷

পাসওয়ার্ড নিজের কাছে রাখুন :

কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটের পাসওয়ার্ড যেন কখনই এক না হয়৷ আর ব্যাংক কার্ড-এর সঙ্গে যেন এই পাসওয়ার্ডের মিল না থাকে৷ এছাড়া কম্পিউটার, স্মার্টফোন বা ট্যাবলেটে কোনো পাসওয়ার্ড লিখে রাখবেন না৷

নামে ‘গুগল অ্যালার্ট’ ব্যবহার করুন :

এটা খুব সহজ পন্থা, আপনি যদি দেখতে চান ইন্টারনেটে আপনার সম্পর্কে সবাই কী বলছে৷ সোজা এই ঠিকানায় যান – http://www.google.com/alerts এবং আপনার নাম লিখুন৷ তারপর আপনার নামের বিভিন্ন ধরন লিখে, তার আগে ও পরে ‘কোটেশন মার্ক’ জুড়ে দিন৷

ব্যবহারের পর লক্ষ্য রাখা :

আপনি যদি অন্য কারো কম্পিউটার বা ট্যাবলেট ব্যবহার করেন, তবে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য রাখা প্রয়োজন৷ আপনার পর যিনি সেটা ব্যবহার করবেন, তিনি যাতে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারেন – সেটা খেয়াল রাখুন৷ আপনি যদি এটা করতে ভুলে যান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে৷

ফোন, ইমেইল বা জিপ কোড :

অচেনা কোনো মানুষ এই নম্বরগুলো জানতে চাইলে, আপনারা দেবেন না। দেখা যায় কোনো অফিস তার কর্মীর কাছ থেকে এসব তথ্য চাইলে, অনেকেই স্বেচ্ছায় তা দিয়ে দেয়। নিজের নিরাপত্তার স্বার্থে কোনো তথ্য দেয়া ঠিক নয়।

‘ফ্রেন্ডস’ ব্যবহার করুন :

ফেসবুকে সবসময় ‘সিকিউরিটি’ বা নিরাপত্তা পরীক্ষা করুন। পোস্ট করার পর লক্ষ্য রাখুন আপনি আপনার ছবি বা মন্তব্য ‘ফ্রেন্ডস’ করে রেখেছেন, নাকি ‘পাবলিক’ করেছেন। আপনি যদি ‘স্পেশ্যাল’ নির্বাচন করেন এবং ঠিক করে দেন কে কে আপনার পোস্ট দেখতে পাবে, তবে সেটা আপনার তথ্য নিরাপত্তার জন্য তুলনামূলকভাবে ভালো৷

‘হিস্ট্রি’ ও ‘কুকিস’ মুছে ফেলুন :

আপনি সবশেষ কবে এটা করেছেন? আপনি যদি নিশ্চিত না হন, ব্রাউজারে গিয়ে এটা পরিবর্তন করুন। ব্রাউজারের ‘প্রাইভেসি সেটিংস’-এ যান, সেখানে ‘নেভার রিমেমবার হিস্ট্রি’ নির্বাচন করুন। এর ফলে ইন্টারনেটে আপনাকে ‘ট্র্যাক’ করাটা হ্যাকারদের জন্য কঠিন হবে। এছাড়া আপনি ‘অ্যাড অন’-ও ব্যবহার করতে পারেন৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার ৮ উপায়

আপডেট সময় ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮