ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের টেলিকম খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

আকাশ আইসিটি ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে টেলিযোগাযোগ খাতে বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাট আজ সোমবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে আগারগাওস্থ আইসিটি টাওয়ার দপ্তরে সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

এসময় তারা দু’দেশের পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিভিন্ন্ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বার্নিকাট বৈশ্বিক টেলিযোগাযোগ খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি আসন্ন আইটিইউ নির্বাচনে যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

বার্নিকাট সম্প্রতি পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের সম্পর্কে মন্ত্রীর কাছে অবহিত হন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োজনীয়তার বিস্তারিত উল্লেখ করে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের জন্য এবং জাতির বৃহত্তর স্বার্থে প্রণয়ন করা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জনসংযোগ কর্মকর্তা শহিদুল আলম মজুমদার যুগান্তরকে জানিয়েছেন, বার্নিকাট মন্ত্রীর কাছে আইনটি সম্পর্কে বিস্তারিত অবহিত হওয়ার পর সন্তোষ প্রকাশ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগ ও আমেরিকান অ্যাম্বাসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশের টেলিকম খাতে বিনিয়োগ করতে চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮