ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন সরকার এলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলেও কোনো প্রভাব পড়বে না দেশের অর্থনীতি ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে।

এ সময় বাণিজ্য আরও বাড়বে এমনটি আশা করা হচ্ছে।

রোববার রাজধানীর একটি হোটেলে এসডিজি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দি ইন্সটিটিউট অব কাস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, আগামী তিন মাস পর জাতীয় সংসদ নির্বাচন। এই তিন মাস খুব গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা একটা উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলেছি। এটা বজায় থাকবে। এ সময় দেশের পরিবেশ যাই হোক না কেন দেশের অর্থনীতিতে তার প্রভাব পড়বে না। নতুন সরকার আসার পরবর্তী বছরও ভালো যাবে।

অর্থমন্ত্রী বলেন, আমরা আন্তর্জাতিক বাণিজ্যে ভালো করলেও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্যে ভালো করতে পারছি না। তবে আমাদের প্রবৃদ্ধি ভালো আছে। এর একমাত্র কারণ ব্যবসাবাণিজ্য ভালো হচ্ছে।

আমরা ব্যবসাবাণিজ্যে গতি বাড়ানোর চেষ্টা করছি। বিশেষ করে আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার হচ্ছে চীন ও ভারত। তাদের সঙ্গে বাণিজ্য বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। নেপাল এবং ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর জন্যও কাজ করছে বাংলাদেশ।

অন্যান্য দেশের সঙ্গেও বাণিজ্য বাড়াতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সারা বিশ্বে বাণিজ্য সম্প্র্রসারণে কাজ করছে। এজন্য নতুন নতুন বাজার খোঁজা হচ্ছে। অনুষ্ঠানে জাতিসংঘের প্রতিনিধি মিয়া সেপো বলেন, এসডিজি বাস্তবায়নে অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ।

আর এজন্য আইসিএমএবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আইসিএমএবির সভাপতি মোহাম্মাদ সেলিম, গ্লোবাল রিপোর্টিং ইনিশিয়েটিভের টেকসই উন্নয়ন বিভাগের প্রধান পিয়েত্রা বার্তাজি প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নতুন সরকার এলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:২২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮