ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সাহায্য চান আনোয়ারা

অাকাশ বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে তিনি লড়েছিলেন জীবন বাজি রেখে। জীবন সায়াহ্নে এসে গুণী এই অভিনেত্রীর স্বামী স্ট্রোক করে প্যারালাইজড হয়ে মানবেতর জীবন পার করছেন রাজধানীর বনশ্রীর ফরাজী হাসপাতালে।

প্রতিদিনের চিকিৎসায় ব্যয় হচ্ছে অনেক টাকা। কিন্তু স্বামীর চিকিৎসার জন্য এত অর্থের জোগান দিতে হিমশিম খাচ্ছেন আনোয়ারা ও তার পরিবার।

বুধবার বিকেলে আনোয়ারা গণমাধ্যমে জানান এসব কথা। তিনি বলেন, ‘আমার স্বামী স্ট্রোকের পর প্যারালাইজড হয়ে শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। গত ১৫ দিন ধরে ফরাজী হাসপাতালে তাকে ভর্তি রাখা হয়েছে। নিয়মিত ওষুধ খাওয়ানো, প্রেসার পরীক্ষা ছাড়াও অনেক চেকআপ করানো হচ্ছে। এতে অনেক অর্থ খরচ হচ্ছে।’

আনোয়ারা আরও বলেন, ‘এখন পর্যন্ত আমি তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। আগের চেয়ে তার অবস্থা কিছুটা ভালো। তবে হাসপাতালের বিছানা ছেড়ে উঠতে পারে না। ডাক্তার বলেছেন, দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হবে। প্রতিদিন অনেক অর্থ খরচ হচ্ছে। কিছুদিন পর হয়তো আমি চিকিৎসা চালানোর সামর্থ্য হারাব। তখন কি হবে? কিছু প্রযোজকের কাছে টাকা পেতাম, তারা আজও টাকাগুলো দিল না। আমার অবস্থা জানার পরেও আমি পাওনা টাকা পেলাম না।’

তিনি বলেন, ‘ওসব টাকার আশা ছেড়ে দিয়েছি। উপরে একজন আছেন, তিনি এর বিচার করবেন। এখন আল্লাহর ওপর ভরসা রেখেছি। এরপর আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা। আমার কর্ম বা কাজের দিকে তাকিয়ে নয়। প্লিজ একজন মুক্তিযোদ্ধাকে বাঁচাতে এগিয়ে আসুন। কারণ একজন মুক্তিযোদ্ধাকে সাহায্য করা সরকারের দায়িত্ব।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীর চিকিৎসায় প্রধানমন্ত্রীর সাহায্য চান আনোয়ারা

আপডেট সময় ০৬:০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭