ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিবির হ্যালো মটো ১২ হাজারে (ভিডিও)

আকাশ আইসিটি ডেস্ক:

দীর্ঘ বিরতির পর নতুন ফোন নিয়ে দেশের বাজারে এলো মটোরোলা। শুরুতে বাজারে তিনটি ফোরজি ফোন এনেছে। এর মধ্যে মটো ই ফোর প্লাস মডেলটি পাওয়া যাচ্ছে মাত্র ১১ হাজার ৯৯০ টাকায়। এই ফোনটিতে ৩ জিবি র‌্যাম এবং ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে।

আজ রাজধানীর একটি হোটেলে নতুন তিন ফোন রবির প্যাকেজে বিক্রির ঘোষণা দেয়া হয়।

রবির সঙ্গে একজোট হয়ে দেশে মটোরোলার ফোন বাজারজাত করেছে স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেড।

সাশ্রয়ী দামের ফোরজি ফোন মটোরোলা ই ফোর প্লাসে আছে ৫.৫ ইঞ্চির এইচডি আইপিএস ডিসপ্লে। এতে ১.৪ গিগাগার্জের কোয়াডকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে।

৩ জিবি র‌্যামের এই ফোনে ১৬ জিবি বিল্টইন মেমোরি রয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ছবির জন্য আছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার। উভয় ক্যামেরায় এলইডি ফ্লাশ লাইট রয়েছে।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির এই ফোনটি বাংলাদেশে সোনালি রঙে পাওয়া যাবে।

ফোনটির কেনার জন্য রবি শপে প্রি-অর্ডার দেয়া যাবে। প্রি-অর্ডার করলে উপহার হিসেবে পাওয়া যাবে ব্যাগ, ক্যাপ, টি-শার্ট কিংবা ব্লুটুথ স্পিকার।

১৫ মাসের ওয়ারেন্টির এই ফোনে ছয় মাসের বিনাসুদের কিস্তিতে কেনা যাবে। এটি কিনলে ৩০ দিন মেয়াদী ৪ জিবি ইন্টারনেট ডাটা ফ্রিতে পাওয়া যাবে।

এছাড়াও এই ফোনটি কিনে রবির সিম ব্যবহার করলে ৯ মাসের মধ্যে ১০০ টাকার বেশি টাকা প্যাক কিনলে শতভাগ বোনাস পাওয়া যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জিবির হ্যালো মটো ১২ হাজারে (ভিডিও)

আপডেট সময় ০২:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮