ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

নাম পাল্টেও রেহাই পেলেন না সালমান, ফের মামলা

আকাশ বিনোদন ডেস্ক:

‘লাভরাত্রি’ সিনেমার নাম দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে সালমান খানসহ সিনেমাটির অভিনেতা-পরিচালকের বিরুদ্ধে।

বিতর্কের মুখে কয়েকদিন আগে ‘লাভরাত্রি’ সিনেমার নাম বদলে ‘লাভযাত্রী’ রাখা হয়। তবে নাম পাল্টেও রেহাই পেলেন না বলিউড ‘ভাইজান’।

এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর পুলিশকে এফআইআর বা মামলা নেওয়ার নির্দেশ দেয় আদালত। শুক্রবার মামলাটি বিহারের মিঠনপুরা থানায় দায়ের হয়েছে।

যদিও অ্যাডভোকেট সুধীর কুমার ওঝা নামে এক ব্যক্তির অভিযোগ, সনাতন ধর্মীয় উৎসব ‘নবরাত্রি’র সঙ্গে মিল রেখে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘লাভরাত্রি’।

এর মাধ্যমে নবরাত্রিকে বিদ্রুপ করা হয়েছে। তাছাড়া এরইমধ্যে প্রদর্শিত প্রমোতেও অনেক অশোভনীয় উপাদান দেখা গেছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

সালমান খান সিনেমাটি প্রযোজনা করেছেন। আগামী ৫ অক্টোবর এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মিঠনপুরা থানার এসএইচও বিজয় রায় বলেন, সালমান ছাড়াও মামলায় সিনেমাটির অভিনেতা ও সালমানের ভগ্নিপতি আয়ুশ শর্মা, অভিনেত্রী ওয়ারিনা হুসাইন, পরিচালক আভিরাম মেইনওয়ালাসহ বেশ কয়েকজনের নাম রয়েছে।

এর আগে, দুটি কৃষ্ণসার হরিণ হত্যার ঘটনায় পাঁচ বছরের কারাদণ্ড পেয়ে বেশ কিছু দিন কারাগারেও থাকতে হয়েছিল সালমান খানকে। এবার নতুন মামলায় উঠে এলো এই বলিউড সুপারস্টারের নাম। এ যেন মামলা পিছুই ছাড়ছে না সালমানের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

নাম পাল্টেও রেহাই পেলেন না সালমান, ফের মামলা

আপডেট সময় ০৬:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮