ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

জনগণের কাছে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অপকর্মের জন্য যারা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়, তারা আগামী জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পাবেন না। তিনি বলেন, ‘জনগণ যাকে চাইবে না, তিনি মনোনয়ন পাবেন না। যিনি গ্রহণযোগ্য তিনিই মনোনয়ন পাবেন।’

আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে সাংগঠনিক সফর উপলক্ষে ওবায়দুল কাদের আজ সকালে কুমিল্লার ইলিয়টগঞ্জের গজেন্দ্রনাথ বিশ্বণাথ উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগের এক জনসভায় এসব কথা বলেন।

সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি-জামায়াতের সমালোচনা না করে চায়ের দোকানে বসে নিজেদের প্রার্থীর সমালোচনা করবেন, তা হবে না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জরিপ রয়েছে, এই জরিপে যিনি এগিয়ে রয়েছেন তিনিই মনোনয়ন পাবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ওবায়দুল কাদের বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে সরকারের উন্নয়ন ও অর্জনে দেশের মানুষের আস্থার প্রতিফলন ঘটবে। তারা আবারো মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করবে।

তিনি এ সময় ২০১৪ সালের জাতীয় নির্বাচনের মতো বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সহিংসতা করলে তা প্রতিহত করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

কুমিল্লা জেলা উত্তর আওয়ামী লীগ সভাপতি মো. আবদুল আউয়াল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

জনগণের কাছে অগ্রহণযোগ্যরা মনোনয়ন পাবেন না: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৫:০৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮