ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

দেশকে বাঁচাতে পাকিস্তান কন্যা খালেদা থেকে দূরে থাকুন: তথ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

জনগণের উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশকে যদি বাচাতে চান তাহলে পাকিস্তান কন্যা ও জঙ্গি সন্ত্রাসের মদদদাতা খালেদা জিয়া থেকে দূরে থাকুন। বিএনপি থাকলে দেশে জঙ্গি উৎপাদন হবে। মুক্তিযোদ্ধাদের হত্যা করবে। আগুন সন্ত্রাস হবে।

শনিবার দুপুরে গাইবান্ধা থেকে বগুড়া যাওয়ার পথে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে চাইলে বিএনপির সঙ্গে কোনো আপস নয়। বিএনপির প্রস্তাব ষড়যন্ত্রমূলক, আর ড. কামালের প্রস্তাব চক্রান্তের। তাই আপনারা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসবেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

পলাশবাড়ী উপজেলা জাসদ সভাপতি নরুজ্জামান প্রধানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি শাহ শরিফুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক গোলাম মারুফ মনা, গাইবান্ধা যুব জোটের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

দেশকে বাঁচাতে পাকিস্তান কন্যা খালেদা থেকে দূরে থাকুন: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৪:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮