ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার সানি লিওনে মজেছেন অনুপ জালোটা

আকাশ বিনোদন ডেস্ক:

অনুপ জালোটা। এ মুহুর্তে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ব্যক্তিত্ব তিনি। সংবাদ পত্রের পাতা জুড়েও কেবল এই একটা নাম ঘোরাফেরা করছে। যেদিন থেকে তিনি বিগ বস হাউজে এন্ট্রি নিয়েছেন সেদিন থেকেই ভাইরাল হয়ে গেছেন এই ভজনশিল্পী। ভাইরাল হওয়ার কারণ তার ২৮ বছরের গার্লফ্রেন্ড জ্যাসলিন মাথারু। কিন্তু এই ভজন গায়ক এবার কি করলেন জানেন? বিগ বসের ঘরে বসে অনুপ জালোটা মজে গেলেন সানি লিওনে।

ভিডিওতে দেখা যায় সানি লিওনের ‘বেবি ডল’ গাইছেন অনুপ জালোটা। অনুপ জালোটার ওই গানের সঙ্গে নাচতে দেখা যায় বসের ঘরের প্রতিযোগীদের। শুধু তাই নয়, ভজন গায়কের গলায় যখন ‘বেবি ডল’ শুরু হয়, তখন অবাক হয়ে যান দর্শকরাও।

এদিকে মেয়ের সঙ্গে অনুপ জালোটার সম্পর্ক কখনওই মেনে নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন জ্যাসলিনের বাবা কেশর মাথারু। অনুপ জালোটার সঙ্গে তার মেয়ে গত ৩ বছর ধরে লিভ ইন করছেন, সে কথা মাথরু পরিবারের কেউ ঘুনাক্ষরেও টের পাননি বলেও জানিয়েছেন জ্যাসলিনের বাবা। পাশাপাশি তিনি আরো বলেন, জ্যাসলিন যদি অনুপ জালোটার সঙ্গে যোগাযোগ রাখেন শো-এর পর থেকে, তাহলে তাদের সঙ্গে মেয়ের কোনও সম্পর্ক থাকবে না। অনুল জালোটার সঙ্গে জ্যাসলিনের সম্পর্ক তিনি কখনও কোনওভাবে মেনে নিতে পারবেন না বলে স্পষ্ট জানিয়েছেন কেশর মাথারু। যদিও জ্যাসলিন বা অনুপ জালোটার তরফে এ বিষয়ে কোনও পাল্টা মন্তব্য করা হয়নি।

এদিকে অনুপ জালোটার সঙ্গে জ্যাসলিন মাথারুর সম্পর্ক নিয়ে অন্য কারও বেশি ভাবনা চিন্তা করা উচিত নয়। দু’জন প্রাপ্ত বয়স্ক মানুষ একে অপরের সঙ্গে কীভাবে সম্পর্ক রাখবেন, সে বিষয়ে অন্য কারও মাথা না ঘামালেও চলবে বলে মন্তব্য করেন টেলিভিশন অভিনেত্রী শিল্পা শিন্ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার সানি লিওনে মজেছেন অনুপ জালোটা

আপডেট সময় ১২:১৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮