ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত বৃহস্পতিবার ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, মহাসড়কে যান চলাচল বন্ধ ঘোষণা ‘গণকবর ও নদীতে ভাসানো শহীদেরা শনাক্ত হলে সংখ্যা ১৪০০ ছাড়াতে পারে’:চিফ প্রসিকিউটর উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত তিন মাসের শিশুর পা মুচড়ে দেওয়া চাচি পলাতক, গ্রেফতার ২ পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’

আকাশ বিনোদন ডেস্ক:

৪৭ বছরে বাংলাদেশের অর্জন, সাফল্য, ব্যর্থতা—সব মিলিয়ে আমরা কে, কী, কখন, কোথায়, কেন, কীভাবে আছি এসব প্রশ্ন আর তার উত্তর নিয়ে ইনডিপেনডেন্ট টিভিতে শুরু হচ্ছে কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’।

১২ অক্টোবর থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ১০টায় ইনডিপেনডেন্ট টেলিভিশনে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। কুইজশো চ্যাম্পিয়ন পাবেন এক কোটি টাকা পুরস্কার।

কমপক্ষে ১৮ বছর বয়সী বাংলাদেশি যে কোনো নাগরিক অনলাইনে নিবন্ধন করে শোতে অংশ নিতে পারবেন। ১৯ সেপ্টেম্বর নিবন্ধন শুরু হয়েছে। শেষ হবে ২৭ সেপ্টেম্বর রাত ১০টায়।

রাজধানীর তেজগাঁওয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কুইজশোর বিস্তারিত তুলে ধরেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও অ্যান্ড এডিটর-ইন-চিফ এম শামসুর রহমান এবং স্পন্সর প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ আলম সারওয়ার।

এ সময় উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের নির্বাহী সম্পাদক খালেদ মুহিউদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘বাংলাদেশ জিজ্ঞাসার’ প্রথম পর্ব থেকে চূড়ান্ত পর্ব পর্যন্ত প্রতিটি পর্বের প্রংশগ্রহণকরীর জন্য থাকছে বিভিন্ন অঙ্কের পুরস্কার। পুরো প্রতিযোগিতায় মোট ১ কোটি ৭৭ লাখ টাকার পুরস্কার পাবেন অংশগ্রহণকারীরা। পাশাপাশি থাকছে দর্শকদের জন্যও আকর্ষণীয় পুরস্কার।

কুইজশোতে অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন ফরম ইতিমধ্যেই উন্মুক্ত করা হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের যে কোনো নাগরিক ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ অনুষ্ঠানে অংশ নিতে ২৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত কুইজশোর ওয়েব পেজ www.bangladeshjiggasha.com এ নিবন্ধন করতে পারবেন। ইনডিপেনডেন্ট টিভির ওয়েব পেজ www.independent24.com এবং ফেসবুক পেজের www.facebook.com/IndependentTVNews মাধ্যমেও প্রতিযোগিতার জন্য নিবন্ধন করা যাবে।

নিবন্ধিত ব্যক্তিদের জন্য ‘বাংলাদেশ জিজ্ঞাসার’ ওয়েব পেজে আগামী ২৮, ২৯ এবং ৩০ তারিখ অনলাইন পরীক্ষার উইন্ডো খোলা হবে। সেখানে লগ ইন করে নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। একজন ব্যক্তি একবারই এ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

অনলাইন প্রতিযোগিতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা প্রতিযোগীরা দ্বিতীয় ধাপে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবেন। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একযোগে বিভাগীয় পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এখান থেকেই ‘বাংলাদেশ জিজ্ঞাসা’ মঞ্চে আসার সুযোগ পাবেন ৮টি বিভাগ থেকে বাছাই করা ৮ জন করে মোট ৬৪ জন প্রতিযোগী। বিভাগীয় পরীক্ষার স্থান ও সময় পরে ঘোষণা করা হবে।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন এক কোটি টাকা। প্রথম রানারআপ পাবেন ২৫ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১৫ ও ৫ লাখ টাকা।

সেমিফাইনালে বিদায়ী ৪ জন ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা, কোয়ার্টার ফাইনালে বিদায়ী ৮ জন ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা, দ্বিতীয় রাউন্ডে বিদায়ী ১৬ জন ৫০ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা, প্রথম রাউন্ডে বিদায়ী ৩২ জন ২৫ হাজার টাকা করে মোট ৮ লাখ টাকা পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলছে: জাতিসংঘে চীনের দূত

আসছে কোটি টাকার কুইজশো ‘বাংলাদেশ জিজ্ঞাসা’

আপডেট সময় ০১:২২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮