ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর রুদ্ধদ্বার বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক: 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ। বৃহস্পতিবার সন্ধ্যায় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দুই নেতার মধ্যে রুদ্ধদ্বার এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ, জোট গঠন, আসন সমঝোতা এবং নির্বাচনের পর সরকার গঠন প্রভৃত ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ওইদিন সন্ধ্যা ৭টায় সংসদ অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল।

দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি ও কাজী ফিরোজ রশীদ এমপি উপস্থিত ছিলেন।

ওই বৈঠক শেষে জাতীয় পার্টির সূত্র জানিয়েছিল, সন্ধ্যার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। হুসেইন মুহম্মদ এরশাদ দলের আরও শীর্ষ তিন নেতাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। তবে বৈঠকে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলেননি কেউ।

সূত্র জানিয়েছিল, বৈঠকে আগামী একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনকালীন সরকারে জাতীয় পার্টির কাকে কাকে রাখা যায় সেসব বিষয়েও আলোচনা হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টির এককভাবে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে বলেও জানানো হয় প্রধানমন্ত্রীকে।

যদি আওয়ামী লীগের সঙ্গে জোট হয় সে ক্ষেত্রে আসন ভাগাভাগির বিষয়টি নিয়েও আলোচনা হয়। নির্বাচন পরবর্তী সরকার গঠন, চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ আরও নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীর রুদ্ধদ্বার বৈঠক

আপডেট সময় ০১:১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮