ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১ এ দাঁড়িয়েছে।পাশাপাশি এখনো ৩৮ জন নিখোঁজ রয়েছেন। বন্যার কারণে ২ হাজার ৮৪৭টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তা সংস্থা এএফপি নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সাবেদি বলেছেন, ক্ষয়-ক্ষতির পরিমাণ জানতে স্বরাষ্ট্রমন্ত্রী জনার্দন শর্মাকে নিয়ে এ্কটি কমিটি গঠন করা হয়েছে। ১২টি মন্ত্রণালয়ের মুখ্যসচিব ও সচিব এই কমিটিতে রয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার মৃতের সংখ্যা ৯১ এ পৌঁছেছে। বন্যা, ভূমিধস ও প্লাবনের কারণে বিপুল সংখ্যক লোক গৃহহীন হয়ে পড়ায় বিভিন্ন এলাকায় স্বাভাবিক জীবন বাধাগ্রস্ত হচ্ছে। বন্যা ও প্লাবনের কারণে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে সরকার তৎপরতা চালাচ্ছে। উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণে নিরাপত্তা বাহিনীর ২৬ হাজার ৭০০ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানানো হয়েছে। এই কাজে সেনাবাহিনীর সাতটিসহ ১৩টি হেলিকপ্টার , রবার ও ইঞ্জিন নৌকা এবং অন্যান্য যানবাহন ব্যবহার করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯১

আপডেট সময় ০৫:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০১৭