ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

খালেদার সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন দুই আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক: 

দুর্নীতির মামলায় কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার দুই আইনজীবী। কিন্তু কারা কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে ফিরে গেছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার।

মঙ্গলবার সাড়ে তিনটার পর সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার কারাগারে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ খালেদা জিয়ার সঙ্গে তাদের সাক্ষাতের অনুমতি দেয়নি।

সানাউল্লাহ মিয়া ঢাকাটাইমসকে বলেন, ‘২০ তারিখে খালেদা জিয়ার মামলার তারিখ আছে। আমরা আদালতের আদেশক্রমেই তার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কারা কর্তৃপক্ষকে আদালতের আদেশ দেখানোর পরও অনুমতি পেলাম না। নিশ্চয় কারও কোনো চাপে কারা কর্তৃপক্ষ এমনটি করেছে।’

তিনি বলেন, ‘আমাদের মক্কেল খালেদা জিয়ার সঙ্গে আইনি বিষয়ে কথা বলতে এসেছিলাম। কিন্তু দেখা করার অনুমতি পেলাম না। তার সঙ্গে দেখা করতে না পারলে আমরা আদালতকে ২০ তারিখে কী বলব?’

অপর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন ‘আমরা বুধবার আবার আসব। আশা করি, আগামীকাল বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করার ‍সুযোগ পাব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক অনিয়মের অভিযোগে রাকুল প্রীত ও প্রযোজক ভাসুর অফিসে

খালেদার সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন দুই আইনজীবী

আপডেট সময় ০৮:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮