ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

দেশি সফটওয়্যারের চীন যাত্রা

আকাশ আইসিটি ডেস্ক:  

দেশে ই-লার্নিং ট্রেনিং সিমুলেটর প্ল্যাটফর্ম নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত পিএমঅ্যাস্পায়ার। এবারে দেশের গন্ডি পেরিয়ে চীনে কাজ শুরু করেছে ই-লার্নিং সেবাদাতা প্রতিষ্ঠানটি।

সম্প্রতি পিএমঅ্যাস্পায়ার চীনে বিশ্বের সবচেয়ে অগ্রসর ই-লার্নিং এবং ট্রেনিং সিমুলেটর প্ল্যাটফর্ম চালু করেছে।

পিএমঅ্যাস্পায়ারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন পিএমপি উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশ্বজুড়ে প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সাহায্য করার লক্ষ্যে পিএমঅ্যাস্পায়ার এই ই-লার্নিং প্ল্যাটফর্ম সফটওয়্যার তৈরি করেছে। বিশ্বের প্রায় ১০০টি দেশের মানুষকে প্রকল্প ব্যবস্থাপনায় সহায়তা করে এটি। বিশ্বের প্রথম একাধিক ভাষা সমর্থন যোগ্য ই-লার্নিং ট্রেনিং এবং পিএমপি এক্সাম সিমুলেটর সফটওয়্যারটি ইংরেজি, আরবি, স্পানিশ, পর্তুগিজ, জার্মান, চীনা ও ফরাসি ভাষা সমর্থন করে।

পিএমঅ্যাস্পায়ারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আল মামুন পিএমপি বলেন, দ্রুত বড় হচ্ছে পিএমঅ্যাস্পায়ার। ফলে বৈশ্বিক প্রধান কার্যক্রম স্থাপন করা জরুরি। সে লক্ষে চীনে কার্যক্রম শুরু হয়েছে। ২০১৮ সাল নাগাদ বিশ্বের ১৫০টি দেশে সেবা বাড়ানোর পাশাপাশি মুনাফা অর্জনে বাংলাদেশি প্রতিষ্ঠানটি লক্ষ্য নির্ধারণ করেছে।

উল্লেখ্য, পিএমঅ্যাস্পায়ার ই-লার্নিং ট্রেনিং সিমুলেটর প্ল্যাটফর্ম বেসিস ন্যাশনাল আইসিটি পুরস্কার ২০১৮ জিতেছে। বিশ্বের প্রথম বহুভাষী এক্সাম সিমুলেটর এন্টারপ্রাইজ ক্যাটাগরিতে পুরস্কার পেল পিএমঅ্যাস্পায়ার লিমিডেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

দেশি সফটওয়্যারের চীন যাত্রা

আপডেট সময় ০২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮