ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রয়োজনের সময় বাংলাদেশের পাশে থেকেছে ভারত: শ্রিংলা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রয়োজনের সময় ভারত বাংলাদেশের পাশে থেকেছে বলে মন্তব্য করেছেন ঢাকায় দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। বলেছেন, ‘আমাদের দুই দেশের সম্পর্কের ভিত্তি বিশ্বাস, বন্ধুত্ব ও শহীদদের আত্মত্যাগ, যা যেকোনো কৌশলগত সম্পর্কের ঊর্ধ্বে। বন্ধুত্বের এই চেতনাতেই আমরা তাদের বোঝা হালকা করতে এগিয়ে এসেছি এবং ভবিষ্যতেও সাহায্য করব।’

সোমবার রোহিঙ্গাদের জন্য ভারতের তৃতীয় পর্যায়ের ত্রাণ সহযোগিতা হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের জন্য ত্রাণ হিসেবে ১০ লাখ লিটারের বেশি সুপার কেরোসিন তেল এবং ২০ হাজার কেরোসিন স্টোভ দিয়েছে ভারত।

কক্সবাজারে এক অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার কাছে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়।

ভারতীয় হাই-কমিশনার বলেন, গত এক বছর ধরে বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত প্রায় ১০ লাখ মানুষকে আশ্রয় দিয়েছে। এই মানবিক আচরণ ভারত ও সংশ্লিষ্ট সবার কাছে প্রশংসিত হয়েছে।

শ্রিংলা জানান, ভারত মিয়ানমারের রাখাইন রাজ্যে সুসজ্জিত গৃহনির্মাণ শুরু করেছে। তিনি বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা ২৫০টি বড়ি নির্মাণ করছি যেগুলোর নির্মাণকাজ শেষের দিকে। মিয়ানমারের মংডু জেলার ক্যিং সং নামের একটি গ্রামে ৫০টি বাড়ির ভিত্তি নির্মাণ কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এই বাড়িগুলো নির্মাণের উদ্দেশ্য হলো উৎখাত হওয়া ব্যক্তিদের বাংলাদেশ থেকে প্রত্যাবাসনে সহায়তা করা।’

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল, শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ আবুল কালাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাংলাদেশ-মিয়ানমার) বিক্রক দোরাইস্বামী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রয়োজনের সময় বাংলাদেশের পাশে থেকেছে ভারত: শ্রিংলা

আপডেট সময় ০৮:১৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮