ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’ ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা, ৩ আগস্ট ছাত্রসমাবেশে থাকবেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে স্কুলছাত্র হত্যা মামলায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

নতুন জোটের শর্ত সংবিধান পরিপন্থী: তোফায়েল

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামাল হোসেন ও বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে নতুন ঐক্য গড়ার যে প্রক্রিয়া চলছে সেটাকে স্বাগত জানালেও তাদের দেয়া শর্তগুলো একটাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘তাদের দেয়া দাবি প্রত্যেকটাই সংবিধান পরিপন্থী। কারণ নির্বাচনকালে সংবিধান অনুযায়ী সরকারে থাকবে ক্ষমতাসীনরা। যেটা পৃথিবীর সব দেশে আছে।’

সোমবার দুপুরে ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

নির্বাচনকালীন সরকারের রূপরেখা প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘ক্ষমতাসীন দল অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার দায়িত্ব পালন করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। অগণতান্ত্রিক সংবিধান পরিপন্থী কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।’

নতুন জোট প্রসঙ্গে তোফায়েল বলেন, ‘তারা যুগপৎ আন্দোলন করতে পারে। কিন্তু কাউকে আইন নিজের হাতে নেয়ার সুযোগ দেয়া হবে না। ১৩, ১৪ ও ১৫ তে যেভাবে মানুষ হত্যা করেছে, অগ্নিসংযোগ করেছে; মায়ের কোল খালি করেছে; পোলিং এজেন্ট হত্যা করেছে; প্রিজাইডিং অফিসার মেরেছে, পোলিং বুথ পুড়িয়েছে, এগুলো কখন আর করতে দেয়া হবে না।’

পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, মাছরাঙা টিভির ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রশাসনের কর্মকর্তারা বাংলাবাজারে স্থাপিত স্বাধীনতা জাদুঘর পরির্দশন করেন।

বিকালে বাণিজ্যমন্ত্রী ও সংস্কৃতি মন্ত্রীর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্নয়ন কনসার্ট উদ্বোধনের কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র

নতুন জোটের শর্ত সংবিধান পরিপন্থী: তোফায়েল

আপডেট সময় ০৪:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮