ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ জনকে পৌনে দুই কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি জামায়াত জোটের সরকারবিরোধী আন্দোলনের সময় পেট্রল বোমায় আহতদের পরিবার, গুরুতর অসুস্থ দলের নেতা কর্মী, সাবেক জাতীয় ফুটবলার, নিহত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ মোট ১২ জনকে এক কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন সরকার প্রধান।

অনুদানপ্রাপ্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসরিন বেগমের স্বামী জজ মিয়া ২০১৪ সালে পেট্রল বোমায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন। তিনি ট্রাক চালকের সহযোগী ছিলেন।

অনুদানপ্রাপ্তদের মধ্যে আছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের সালাম বেগমও। তার স্বামী মন মিয়া ছিলেন ট্রাক চালক। পেট্রল বোমায় তিনিও আহত হয়েছিলেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াত জোটের আন্দোলনের সময় পেট্রল বোমায় দেশে পাঁচশ মানুষের প্রাণহানির পাশাপাশি কয়েক হাজার মানুষ আহত হন। এদের মধ্যে বহুজন কর্মক্ষমতা হারিয়ে এখনও ধুঁকছে। আর তাদেরকে প্রায়ই সাহায্য সহযোগিতা করেন প্রধানমন্ত্রী।

অনুদানগ্রহণকারী বিনা পারভীনের স্বামী জালালউদ্দিন ছিলেন ডিবির পুলিশ পরিদর্শক। অবৈধ অস্ত্র উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

অসুস্থ ফুটবল ফেডারেশনের সদস্য ফজলুর রহমান ও আবাহনীর সাবেক ফুটবলার শেখ আশরাফ আলীকেও আর্থিক অনুদান দেন প্রধানমন্ত্রী।

অনুদান প্রাপ্তরা তাদেরকে সহযোগিতা করায় শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রধানমন্ত্রী বলেন, তিনি সব সময় অসহায়ের পাশে থাকার চেষ্টা করেন। ভবিষ্যতেও এই চেষ্টা অব্যাহত থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১২ জনকে পৌনে দুই কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৪২:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ সেপ্টেম্বর ২০১৮