ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের নতুন প্রজেক্টে অভিনয় করবেন সব্যসাচী চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে বছরের শেষ নাগাদ শুরু হবে শুটিং।

ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী আবারও সত্যজিৎ রায়ের সৃষ্টিকর্মে যুক্ত হতে যাচ্ছেন। এর আগে সৌমিত্র চ্যাটার্জির পর ফেলুদা চরিত্রে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন। তবে বয়স ও শারীরিক অসুস্থতার কারণে পরবর্তীতে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। এবার পরিচালক সন্দীপ রায় সত্যজিৎ রায়ের নির্বাচিত কিছু ছোটগল্প নিয়ে নতুন প্রজেক্ট তৈরি করছেন, যার অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী। যদিও এটি ছোটপর্দার জন্য কি না, তা এখনো চূড়ান্ত হয়নি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে এর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

সব্যসাচীর ক্যারিয়ারের দিকে তাকালে দেখা যায়, ১৯৫৬ সালের ৮ সেপ্টেম্বর কলকাতায় তার জন্ম। ১৯৭৫ সালে তিনি এইচএসসি পাস করেন এবং পরে হংসরাজ কলেজ থেকে বিএসসি সম্পন্ন করেন। এরপর ১৯৭৮ সালে দিল্লিতে এএমআই পরীক্ষায় উত্তীর্ণ হন। ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৬ সালে মিঠু চক্রবর্তীকে বিয়ে করেন। তাদের সংসারে গৌরব ও অর্জুন নামে দুই ছেলে রয়েছে। ১৯৯২ সালে ‘তেরো পার্বন’ সিরিয়ালের মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখা সব্যসাচী পরবর্তীতে ‘রুদ্রসেনের ডায়েরি’তে প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। তার সাবলীল অভিনয়শৈলী তাকে বাঙালি দর্শকদের কাছে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ১৯৯২ সালে অভিনয়ে নাম লেখান সব্যসাচী। ‘তেরো পার্বন’ টিভি সিরিয়ালের মাধ্যমে পশ্চিমবঙ্গের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ‘রুদ্রসেনের ডায়েরি’ টিভি সিরিয়ালে প্রথম গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন।

অভিনয় জীবনে সব্যসাচীর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ ও সন্দীপ রায়ের ‘বাক্স রহস্য’। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অন্তর্ধান’। এছাড়া ‘কাকাবাবু হেরে গেলেন’, ‘তিনকাহন’, ‘হেমলক সোসাইটি’, ‘থানা থেকে আসছি’, ‘রয়েল বেঙ্গল রহস্য’, ‘ল্যাবরেটরি’, ‘গোরস্থানে সাবধান’ এবং ‘ভূতের ভবিষ্যৎ’-এর মতো বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘অ্যাডভোকেট অচিন্ত্য আইচ’ ফ্রাঞ্চাইজির তৃতীয় কিস্তিতেও আইনজীবী চরিত্রে তাকে দেখা গেছে। অভিনয়ের বাইরে সব্যসাচী একজন নিবেদিতপ্রাণ ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসেবেও পরিচিত।

সন্দীপ রায়ের পরিচালনায় এর আগেও সত্যজিৎ রায়ের গল্প নিয়ে নির্মিত ‘সত্যজিতের প্রিয় গল্প’ বা ‘সত্যজিতের গপ্পো’র মতো সিরিজগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতায় নতুন এই প্রজেক্ট ঘিরে দর্শকদের প্রত্যাশা বাড়ছে। যদিও বর্তমানে কোন নির্দিষ্ট গল্পে তিনি অভিনয় করবেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে বর্ষীয়ান এই অভিনেতার ফেরা নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সত্যজিৎ রায়ের ছোট গল্প অনুকরণে সন্দীপ রায় একাধিক টিভি সিরিজ নির্মাণ করেন; যা দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবার সত্যজিৎ রায়ের গল্পে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী

আপডেট সময় ১২:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬