ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবিইউর জুরি বোর্ডে বিচারক হলেন বিটিভির মাহ্ফুজা

আকাশ বিনোদন ডেস্ক:

বাংলাদেশ থেকে প্রথমবারের মতো এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের(এবিইউ) জুরি বোর্ডের সদস্য হলেন বাংলাদেশ টেলিভিশন বিটিভির প্রোগ্রাম ম্যানেজার মাহফুজা আক্তার।

এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের (এবিইউ) ২০১৮ প্রতিযোগিতায় এশিয়া, ইউরোপ, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের রেডিও ও টেলিভিশনের বিভিন্ন নাটক, অনুষ্ঠান ও সংবাদের বিশেষ অবদানকারীদের এই জুরি বোর্ড পুরস্কার প্রদান করবে।

মাহফুজা আক্তার এই ইউনিয়নের সঙ্গে যৌথ প্রযোজনায় অসংখ্য শিশুতোষ নাটক, অনুষ্ঠান ও বিভিন্ন প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন।

মিডিয়া ও সাংকৃতিক অঙ্গনে তার সৃষ্টিশীল ও সৃজনশীল অবদানের জন্য বাংলাদেশ থেকে তাকে জুরি বোর্ডের সদস্য করা হয়েছে।

উল্লেখ্য, মাহফুজা আক্তারের প্রযোজনায় নির্মিত একাধিক নাটক মালয়েশিয়া, জাপান, ভূটান, নেপাল, ইন্দোনেশিয়া, ব্রুনাইসহ বিভিন্ন দেশের টেলিভিশনে প্রচারিত হয়েছে।

এছাড়া ২০১৭ সালে টোকিওতে অনুষ্ঠিত ‘কালার অফ এয়িশা’ শিরোনামে প্রতিযোগিতায় বাংলাদেশের বাল্যবিয়ে নিয়ে তার নির্মিত প্রামাণ্যচিত্র নির্বাচিত হয়েছে। এটি জাপানের জাতীয় গণমাধ্যম এনএইচকেসহ অন্যান্য টেলিভিশনেও প্রচারিত হবে।

২০১৫ সালে ওয়ান এশিয়া প্রতিযোগিতায় তার প্রযোজিত প্রামাণ্যচিত্রও বিজয়ী হয়। তাছাড়া মাহফুজা আক্তার জাইকা, ইউনিসেফসহ বিভিন্ন বিদেশি সংস্থায় সুনামের সঙ্গে কাজ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এবিইউর জুরি বোর্ডে বিচারক হলেন বিটিভির মাহ্ফুজা

আপডেট সময় ১১:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮