ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, প্রার্থীই পাবেন না: আ স ম রব

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেছেন, আগামী নির্বাচনে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, জোর করে ক্ষমতা দখল করবেন না, তাহলে দেখবেন কোনো প্রার্থীই পাবেন না।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বাম ফ্রন্টের (মার্কসবাদী) উদ্যোগে আয়োজিত ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. এম এ সামাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক হুমায়ুন কবির।

আ স ম আব্দুর রব বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সুষ্ঠু নির্বাচন দেবেন। আপনি শুধু পদত্যাগ করেই দেখেন, আপনার চারপাশে যে সাঙ্গপাঙ্গরা আছে, তাদের খুঁজে পাবেন না। বঙ্গবন্ধুও পায় নাই, আপনিও পাবেন না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে রব বলেন, ‘আপনি আমার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, কিন্তু আমি আপনার ক্ষতি চাই না। ভালো চাই বলেই বলছি নয় বছর চালিয়েছেন। এখন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। সব দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করেন। কারণ, আপনাকে চলে যেতে হবে, নিজেকে ক্ষতি করে চলে যাবেন না।’

আগামীতে ইভিএমে কোনও নির্বাচন হবে না, এমন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আইন পাস হয় নাই। তার আগেই ইভিএমের জন্য চার হাজার কোটি টাকা বাজেট করেছেন। এই টাকা ভাগাভাগি করে খাওয়ার জন্য বাজেট করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিরপেক্ষ সরকার গঠন করে দেখেন, প্রার্থীই পাবেন না: আ স ম রব

আপডেট সময় ০৯:৫৪:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮