ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

আইনকে অবজ্ঞা করছেন খালেদা জিয়া: শিল্পমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা ১১টি মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু খালেদা জিয়া আইনকে অবজ্ঞা করে আদালতে হাজির হচ্ছেন না।

তার বিরুদ্ধে যখন বিচারকার্য শুরু হয়েছে, তখনই তিনি বললেন অসুস্থ। তিনি আদালতেও যাচ্ছেন না। তার সুবিধার্থেই কারাগারে আদালত স্থাপন করা হয়েছে। আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি সেখানেও না যাওয়ার কথা জানিয়েছেন।

শনিবার ঝালকাঠি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশবাসীকেও আইন অমান্য করার শিক্ষা দিচ্ছেন। আর খালেদা জিয়ার অসুস্থতার কারণেই কারাগারে আদালত বসানো হয়েছে। এখানে অন্যায় কিছুই করা হয়নি।

গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক, বরিশাল গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রদীপ কুমার বসু, জেলা প্রশাসক মো. হামিদুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

আইনকে অবজ্ঞা করছেন খালেদা জিয়া: শিল্পমন্ত্রী

আপডেট সময় ০৫:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮