ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশে ভিভোর নতুন দুই ফোন

আকাশ আইসিটি ডেস্ক: 

দেশের বাজারে নতুন দুই ফোন আনলো ভিভো। এগুলো হলো-ভিভো ভি ১১ এবং ভি ১১ প্রো। গতকাল রাজধানীর একটি হোটেলে ফোন দুইটি বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দেয়া হয়।

ফোন দুইটির বিশেষত্ব হচ্ছে এগুলোতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি, ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ব্যবহৃত হয়েছে।

ভিভো ভি১১ প্রোতে রয়েছে ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনোলজি। যা সাধারণ ফাস্ট চার্জিং টেকনোলজির চেয়ে দুইগুণ বেশি দ্রুততর। ভি১১ এও ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহৃত হয়েছে।

ভিভো ভি১১ প্রো এর সঙ্গে ভিভো নিয়ে এসেছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টেকনোলজি। যা বাংলাদেশের মোবাইল ইন্ডাস্ট্রিতে এই প্রথম।

ফোন দুটিতে রয়েছে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, দুটি রিয়ার ক্যামেরা। তিনটি ক্যামেরার এই ফোন গ্রাহকদের সেরা ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।

ভি১১ প্রো’তে আরো থাকছে হেলো ফুল ভিউ ডিসপ্লে। ফোনগুলোতে রয়েছে ভিভোর নিজস্ব অ্যানড্রয়েড ফর্ক ফানটাচ্ ৪.৫ যা অ্যানড্রয়েড ৮.১ এর ওপর ভিত্তি করে তৈরি।

ভিভো ভি১১ প্রো এবং ভি১১ এ রয়েছে যথাক্রমে ৬.৪১ ইঞ্চি এবং ৬.৩ ইঞ্চির ডিসপ্লে। ফোনগুলোতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট, সাথে ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ, সাথে ট্রিপল কার্ডস্লটে ২৫৬জিবি পর্যন্ত বাড়তি মেমোরি ব্যবহারের সুবিধা।

ভি১১ প্রো-তে রয়েছে রয়েছে ৩৪০০এমএএইচ ব্যাটারি এবং ভি১১-এ রয়েছে ৩৩১৫ এমএএইচ ব্যাটারি।

ভিভোর কান্ট্রি সেলস ডিরেক্টর শ্যারন বলেন, ‘বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য ভি১১ প্রো এবং ভি১১ নিয়ে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। ডিভাইস দুটি সাজানো হয়েছে সর্বাধুনিক ফিচার দিয়ে, যা গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলে সহযোগিতা দিয়ে স্মার্টফোন ব্যবহারের অনন্য অভিজ্ঞতা তৈরি করবে।’

১৬ সেপ্টেম্বর থেকে ভিভো বাংলাদেশ অনুমোদিত সকল স্টোরে ফোন দুটি পাওয়া যাবে। ভি১১ প্রোর দাম ৩৪ হাজার ৯৯০ টাকা। ভি১১ এর দাম ২৭ হাজার ৯৯০ টাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশে ভিভোর নতুন দুই ফোন

আপডেট সময় ০২:৫২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮