ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গে পরিচালকের হাতে পড়েছিলেন আয়ুষ্মান

আকাশ বিনোদন ডেস্ক:

কাস্টিং কাউচ নিয়ে গোটা বিশ্বই তোলপাড়। এটার বিরুদ্ধে সোচ্চার হলিউড, বলিউড, টলিউড থেকে শুরু করে ঢালিউডও। এইতো চলতি বছরেই এক নায়কের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ এনেছিলেন লাক্স চ্যানেল আই তারকা ফারিয়া শাহরিন।

ফেসবুক লাইভে এসে ফারিয়া অভিযোগ করেন, ওই নায়ক নাকি তাকে অভিনয়ের বিনিময়ে কুপ্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে সেসময় উত্তাপ ছড়িয়ে পড়ে বাংলা শোবিজ জগতে। বিভিন্ন টক শো-তেও এ বিষয় নিয়ে আলোচনা হয়। যদিও কোথাও সেই নায়কের নাম বলেননি অভিনেত্রী ফারিয়া।

তারও আগে হলিউড ও বলিউডের একাধিক নামকরা অভিনেত্রী তাদের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনার কথা #MeToo-এর মাধ্যমে শেয়ার করেন। অ্যাঞ্জেলিনা জোলি থেকে শুরু করে বলিউডের প্রিয়াংকা, দীপিকা, বিদ্যা বালান ও কঙ্গনা রানাউতরাসহ সেই তালিকায় রয়েছে বহু নাম।

তবে শুধু অভিনেত্রীরাই নন, অভিনেতারাও মাঝে মাঝে এমন ঘটনার স্বীকার হন। তেমনই এক ঘটনার কথা সম্প্রতি শেয়ার করলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তিনি নাকি এক গে পরিচালকের হাতে পড়েছিলেন। যিনি আয়ুষ্মানের যৌনাঙ্গ দেখতে চেয়েছিলেন। বলেছিলেন, ‘আমি কি একবার তোমার শরীরটা ফিল করতে পারি?’

গে পরিচালকের এমন আবদারের কথা শুনে হেসে ফেলেছিলেন আয়ুষ্মান। হিন্দিতে বলেছিলেন, ‘ক্যায়া বাত কর রহে হো ইয়ার? তুম সিরিয়াস হো না?’ নায়ক জানান, তিনি ওই পরিচালকের প্রস্তাবে তখন সাড়া দেননি। সম্প্রতি একটি চ্যাট শো-য়ে উপস্থিত হয়ে এসব জানান আয়ুষ্মান।

এই অভিনেতা বর্তমানে ব্যস্ত তার দুই ছবির কাজ নিয়ে। একটি হচ্ছে ‘আন্ধা খুন’ এবং অন্যটি ‘বাধাই হো’। দুটি ছবির ট্রেলারই ইতিমধ্যে মুক্তি পেয়েছে। ‘আন্ধা খুন’-এ আয়ুষ্মানের সহশিল্পী রাধিকা আপ্তে ও টাবু। এটি মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর।

অন্যদিকে, ‘বাধাই হো’-তে আয়ুষ্মানের বিপরীতে রয়েছেন সানিয়া মালহোত্রা। আরও আছেন নীনা গুপ্ত ও গজরাজ রাও। ছবিটি পরিচালনা করেছেন রবীন্দরনাথ শর্মা। এটি মুক্তি পাবে ১৯ অক্টোবর। অর্থাৎ এক মাসে দুই ছবি মুক্তি পাবে নায়কের।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গে পরিচালকের হাতে পড়েছিলেন আয়ুষ্মান

আপডেট সময় ০৮:৪২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮